অ’হংকার ভালো জিনিস নয়। কোন কিছু না পাওয়ার আগেই সেটাকে পেয়ে গেছি বলে অহংকার করা এবং সবাইকে নিজের যা চাইতে কম ভাবা এক ধরনের মানসিক রোগ। সেই রোগেই আ’ক্রান্ত স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপার মেয়ে সোনা। তবে আর খুব বেশি দেরি নেই। এইবার তার এই অ’হংকার ভেঙে যেতে চলেছে। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান পর্বগুলি।
বর্তমান গল্প অনুযায়ী, বাবাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে সোনা। তার মনে হচ্ছে তার বাবা তাকে ছেড়ে চলে যাবে। নিজের মাকে দেখার পর থেকেই তার মধ্যে এই ধারণা তৈরি হয়েছে। সে কিছুতেই শান্তিতে থাকতে পারছে না। কারণ সোনা জানে তারা মা-বাবার মধ্যে এক অদ্ভুত টান রয়েছে। সোনা এটাও বুঝতে পারছে না এইভাবে সে তার মা-বাবার প্রতি অবিচার করছে।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৪ অক্টোবর (Anurager Chowa Today Episode 14 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা, তাড়াতাড়ি করে রান্না করে অপেক্ষা করছে কখন তার স্যার আসবে এবং নিজের মেয়েকে নিয়ে আসবে। স্যার এসে বলে, তার মেয়ে এখানে আসতে চায় না তারা সোজা পিকনিকে চলে যাবে। দীপা যেন পিকনিক স্পটে পৌঁছে যায়। দীপা তাড়াতাড়ি করে খাবারগুলো গুছিয়ে নেয়। সে নিজেও জানেনা কেন স্যারের মেয়েকে দেখার জন্য তার মন এত উতলা হয়ে উঠেছে। সে নিজেকে নিজে সেই প্রশ্ন করতে থাকে।
এদিকে দেখা যায়, স্কুলে উপস্থিত হয়েছে সোনা তার বাবা এবং চারু। আর অন্যদিকে চলে এসেছে দীপার স্যার তার মা এবং তার মেয়ে। দীপার স্যার অন্যমনস্ক হয়ে পড়ায় তার মেয়ের একটা ছোট্ট দুর্ঘটনা ঘটতে চলেছিল কিন্তু সেই অবস্থা থেকে তাকে বাঁ’চিয়ে নেয় সূর্য। সূর্যের হাতের ছোঁয়া ওই মেয়েটির খুব চেনা মনে হয়। এরপর সবাই মিলে স্কুলে ঢুকে পড়ে। কারণ সেখানে স্টুডেন্ট অফ দ্যা ইয়ার অর্থাৎ বছরের শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।
আরও পড়ুনঃ দীপার ঠিকানা সূর্যকে জানিয়ে দিল ঊর্মি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
অ’হংকারী হয়ে উঠল সোনা
স্কুলে ঢোকার পর থেকেই সবাই সোনার অনেক প্রশংসা করছে। কারণ প্রত্যেক বছর সে অনেক পুরস্কার পায়। সোনা চারু আর বাবাকে বলতে থাকে তারা যেন পুরস্কার নেওয়ার সময় সবটা ভিডিও করে আর ফটো তোলে। সোনার পুরস্কার পাওয়ার আগেই এত হইচই মোটেই ভালো লাগছে না সূর্যর। সেই সোনাকে বলে আগে সে পুরস্কার গুলো পাক তারপর সব হবে। এরপর সবাই ভিতরে গিয়ে বসে পড়ে। সোনা অপেক্ষা করতে থাকে কখন তার নাম ডাকা হবে। সত্যিই কি এইবার সমস্ত পুরস্কার সোনা পাবে?





