জয়ীকে চিনে ফেলল দীপা! মায়ের থেকে নিজেকে লুকোতে পারল না রুপা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

মায়েদের নজর এড়িয়ে নিজেকে লুকিয়ে রাখা অসম্ভব। মা সব বুঝতে পারে। এটাই আরো একবার প্রমাণ করল স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। রুপা চেয়েও আর জয়ী হয়ে থাকতে পারলো না। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে সবার পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়া।

বর্তমান গল্প অনুযায়ী, মিশকা রুপাকে হু’মকি দিয়েছে। সে বলেছে রুপা যদি সব সত্যিটা সবাইকে বলে দেয় তাহলে তার মা আর বেঁচে থাকবে না। এটা শোনার পর থেকেই রুপা চেষ্টা করছে নিজের মায়ের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার। কিন্তু এতদিন পর মাকে কাছে পেয়ে তার থেকে দূরে থাকাটা যে কতটা কষ্টকর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে রুপা।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 3 December, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৩ ডিসেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৪ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 4 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রুপা ভয় পেয়ে নিজের মাকে বাঁচানোর জন্য দীপাকে দূরে থাকতে বলে। সোনার মতন সেও নিজের মাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু দীপা কিছু একটা আঁচ করতে পারে। সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। জয়ীকে তার এতটা আপন এমনি এমনি মনে হচ্ছে না।

রুপাকে চিনে গেল দীপা

দীপা তার স্যারকে জিজ্ঞাসা করে, জয়ীকে সে প্রথম কোথায় পেয়েছিল? স্যারের কথা শুনে এবং নিজের কল্পনায় সে যতটুকু ভেবেছে সবটা বিচার করে দীপা বলে ওঠে, তার মনে হচ্ছে জয়ী আসলে রুপা। মায়ের মন নিজের সন্তানকে চিনতে এতটা ভুল করতে পারে না। প্রথম দিন থেকেই দীপার এমনটাই মনে হয়েছে। আর এখনও সেটাই মনে হচ্ছে। কথাটা শুনে চমকে যায় জয়ীর পাপা আর সই।

এরপর রুপাকে দেখে দীপা তাকে জড়িয়ে ধরে আর এবার থেকে তাকে মা বলে ডাকতে বলে। জয়ী আর নিজেকে দূরে রাখতে পারেনা সেও দীপাকে জড়িয়ে ধরে। এদিকে সূর্য আর কিছুতেই পেরে উঠছে না। তার জীবনের ওপর একটা চাপ সৃষ্টি হয়েছে আর সেটা সৃষ্টি করছে সোনা। সূর্য চারুকে বিয়ে করতে চায় না কিন্তু সোনার জেদ তাকে সেটা করতে বাধ্য করছে।