প্রত্যেক বারের মতন এবারেও কাছের মানুষের বিপদে দেখে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। তার উপর অন্যায় হওয়া সত্বেও সব ভুলে সে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বহুদিন পর ফের জমে উঠেছে জলসার পর্দায় সম্প্রচারিত সবচেয়ে পুরোনো মেগা অনুরাগের ছোঁয়া।
বর্তমান গল্প অনুযায়ী, জয় তার বউ দিদির সাথে চরম অন্যায় করে। নিজে হার চুরি করে দীপাকে ফাঁসিয়ে দেয়। কিন্তু দীপা ঠিক সত্যের জোরে নিজেকে নির্দোষ প্রমাণ করে আর জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু এর পর থেকে জয়কে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। এই দিন জয়কে সামনে পেয়ে বেল্ট খুলে মরে সূর্য আর তারপর তাকে পুলিশের হতে ধরিয়ে দেয়। গোটা বিষয়টায় ভীষণ কষ্ট পায় ঊর্মি।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৭ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 7 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঊর্মি দীপাকে জড়িয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। সেনগুপ্ত পরিবারের মাথা লজ্জায় নিচু হয়ে গিয়েছে। দীপা বলে, “ভাই ভুল করেছে কিন্তু নিজের ভুলটাও ও বুঝতে পেরেছে। ও আমার কাছে ক্ষমা চেয়েছে আর আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ওকে জেল থেকে বের করে আনতে হবে। ওকে ওভাবে ওখানে ফেলে রাখা যাবে না কোনো ভাবেই।”
অন্যদিকে, সোনা রুপা এই নিয়ে কথা বার্তা বলতে থাকে। কথা বলতে বলতে রুপা মুখ ফসকে জয়কে কাকাই সম্বোধন করে ফেলে। এটা শুনে চমকে যায় সোনা। সে বলে, তারা তো একবারও জয়কে কাকাই বলে ডাকেনি। তাহলে জয়ী কিভাবে জানলি জয় সোনার কাকাই হয়। সোনা বিষয়টা ধরে ফেলেছে দেখে প্রথমে ঘাবড়ে যায় রুপা। কিন্তু পরে বেশ বুদ্ধির সঙ্গে বিষয়টা সামনে নেয়।
আরও পড়ুনঃ সবার সামনে জয়কে বেল্ট খুলে পে’টালো সূর্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
জয়কে বাঁচাতে ছুটে এল বউ দিদি
এদিকে দীপা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে জয়কে ছাড়ানোর জন্য। একবার পুলিশ স্টেশন একবার উকিলের চেম্বার সব জায়গায় যায় দীপা। তার এখন একটাই লক্ষ্য তার ভাইকে জেল থেকে মুক্ত করা। অন্যদিকে সূর্য জয়কে জেলে পাঠিয়ে ভীষণ ভেঙে পরে। কিন্তু কোনভাবেই সে জয়কে জেল থেকে মুক্ত করতে চায় না। কারণ জয়ে যে অপরাধ করেছে সেটা ক্ষমার অযোগ্য।





