দীপাকে মা বলে ডাকলো সোনা! মাকে মে’রে ফেলাম হু’মকি সত্যিতে বদলে দিল মিশকা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে পুরনো এবং জনপ্রিয় ধারাবাহিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa)। এই ধারাবাহিকের নায়িকা দীপা চরিত্রটি দর্শকদের অন্যতম পছন্দের একটি চরিত্র। যত দিন যাচ্ছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প।

বর্তমান গল্প অনুযায়ী, জয়কে জেলে পাঠিয়ে নিজে ভীষণভাবে ভেঙে পড়েছে সূর্য। সে নিজেও বিষয়টা মেনে নিতে পারছে না কিন্তু অন্যায় কেউ এভাবে প্রশ্রয় দিতে সে রাজি নয়। ভাইয়ের বউ এবং ছেলেকে দেখতে সূর্যে চলে যায় তাদের বাড়িতে। সোনাও পরিবারের টানে তাদের কাছে যাওয়ার বায়না করে। সূর্য সোনাকে সাথে করে নিয়ে সেখানে চলে যায়।

Anurager Chowa, Star jalsha, Bengali serial, Bengali television, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode, Anurager Chowa Today Episode 7 December, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৭ ডিসেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৮ ডিসেম্বর (Anurager Chowa Today Episode 8 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ঊর্মি সূর্যকে দেখা মাত্রই ভীষণ রেগে যায়। সে বলে, “আপনার আর আপনার মেয়ের সহানুভূতির আমাদের কোন প্রয়োজন নেই। আমরা নিজেদেরটা নিজেরা দেখে নেব। কলকাতা ফিরে গিয়ে একটা রোজগার করার চেষ্টা করব আর নিজের ছেলেকে মানুষ করব। আপনারা প্লিজ এখান থেকে চলে যান।”

দীপাকে মা ডাকলো সোনা

ঊর্মিকে এত চিৎকার করতে দেখে ভয় পেয়ে যায় দীপ। সে মাকে শান্ত হতে বলে। তখন সোনা তাকে বলে, “পর্দা করার কোন দরকার নেই। আমার মা যখন একবার বলেছে কাকাইকে ফিরিয়ে আনবে এখন ঠিক ফিরিয়ে আনবে।” ঠিক সেই সময় জয়কে নিয়ে সেখানে ঢোকে দীপা। মেয়ের মুখে এতদিন পর মা সম্বোধন শুনে খুব খুশি হয়ে যায় সে। কিন্তু তারপরেই সোনা বুঝিয়ে দেয় তার মায়ের জায়গাটা তার কাছে ঠিক কোন জায়গায়। আবার আগের মতন আচরণ করতে শুরু করে সে।

অন্যদিকে রুপার বাড়ি চলে যায় মিশকা। সে আলাদা করে রুপার সাথে কথা বলতে চায়। প্রথমে রাজি না হতে চাইলেও পরবর্তীতে নিজের মায়ের কথা ভেবে রাজি হয়ে যায় রুপা। এরপর মিশকা তাকে সাবধান করে আর সব কথা শুনে চলতে বলে। রুপা ভীষণ উত্তেজিত হয়ে যায় আর বলে ফেলে, মিশকা কিছুই করতে পারবে না। এটা শুনে মিশকা বলে, এবার সে দেখিয়ে দেবে সে কি করতে পারে আর কি পারে না।