স্টার জলসার (Star jalsha) পর্দায় জমজমাট ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকে তেজ সুধার জুটি বর্তমানে দর্শকদের বেশ পছন্দের। মূলত এই ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্পই ধারাবাহিকটিকে সকলের কাছে এতটা জনপ্রিয় করে তুলেছে। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালো ফলাফল ফলাফল করছে। বিপরীত পক্ষকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে তেজের অনুপস্থিতিতে তেজ বেকারির বিস্কুটে ভেজাল দ্রব্য মিশিয়ে বিস্কুটের মান একেবারে কমিয়ে ফেলেছে তেজের মেজো কাকা। সার্থকও আবারও ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এসেছে কলকাতায়। এখানে এসে তেজ বেকারির ক্ষতি করে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে। বিস্কুটের কোয়ালিটি চেক করার পর সেখানে ভেজাল জিনিস পাওয়া গিয়েছে। এরপরই পুলিশ এসে জানায় সেই আশ্রমে তারা বাচ্চাদের বিস্কুট দিয়েছিল সেই বিস্কুট খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর পুলিশ এসে সমস্ত কারখানা সিল করে দিতে বলে এবং ঠাম্মিকে গ্রেফতার করার কথা বলে। কিন্তু তেজ থাকতে ঠাম্মিকে কিছুতেই গ্রেফতার করতে পারবে না পুলিশ।

শুভ বিবাহ আজকের পর্ব ৮ ডিসেম্বর (Shubho Bibaho Today Episode 8 December)
এবারে টেলিকাস্ট হওয়ার আগেই ফাঁস হল ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বে দেখা যাবে সাধারণ মানুষদের পাশাপাশি ক্ষেপে উঠেছে সাংবাদিকরা। এদিকে সার্থকের সাথে যে মেয়েটি সবসময় থাকে সে নকল সাংবাদিক সেজে এসে সাধারণ জনতাকে খেপিয়ে তুলেছে। সুধা অনেক চেষ্টা করে তাদেরকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তেজের উপরে তারা আক্রমণ করতে আসলে সুধা তাদের সামনে রুখে দাঁড়ায়। এরপরে পুলিশকে সেখান থেকে তেজকে টানতে টানতে নিয়ে যায়। সুধা সবার সামনে কথা দেয় এই ষড়যন্ত্রর পিছনে কারার রয়েছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করবে সে। এই অপমানের হাত থেকে সে ঠিক বের করে আনবে তেজ এবং বসু মল্লিক পরিবারকে।
সত্যি প্রমাণ করার দায়িত্ব নিল সুধা
সার্থক তো ব্যাঙ্গালোর থেকে এসে তেজ বেকারির ক্ষতি করতে কিন্তু পাশাপাশি বসু মল্লিক বাড়ির ভিতরেই রয়েছে আসল শত্রু। ভেজাল জিনিস দিয়ে বিস্কুট বানানো, এছাড়াও বাতিল বাজে বিস্কুট আশ্রমের বাচ্চাদের খাওয়ানো সবকিছুর পিছনেই তো মূল মাথা তেজের মেজ কাকা। এই ঘটনার পরে কিভাবে নিজের ছেলে অনিমেষকে নিয়ে পিঠ বাঁচাবে সেই চিন্তাই করতে থাকে ইন্দ্রজিৎ। এদিকে ব্যাঙ্গালোরে তার হয়ে যে কাজ করে সেই লোকটিও কলকাতায় এসেছে। ইন্দ্রজিৎ কে ফোন করে জানানোর পর ইন্দ্রজিৎ প্রথমে ভীষণ রাগারাগি করে কিন্তু ছেলের কথায় তাকে ডেকে নিয়ে তার থেকে টাকা আদায় করে নেওয়ার প্ল্যান করে।
আরও পড়ুনঃ তালা পড়লো তেজ বেকারির সমস্ত কারখানায়! আইনি হেফাজতে কাননবালা দেবী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে সুধা থানায় গিয়ে তেজকে বলে যে করেই হোক তেজকে সে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তার জন্য তাকে প্রমাণ জোগাড় করতে হবে। এরপর সুধা ব্যাঙ্গালোরে যার বিয়ে দিতে গেছিল তার সঙ্গে কথা বলে জানতে পারে ব্যাঙ্গালোরের ওই লোকটি এসেছে কলকাতায়। এদিকে তেজকে থানায় ধরে নিয়ে গেছে শুনে বাড়ির সবাই ভীষণ চিন্তা করতে থাকে। অন্য দিকে সার্থক মেজ কাকার প্ল্যান সম্বন্ধে জেনে যায়। দেখা যাক আগামী পর্বে কি হবে।





