টুকলি করে আর কদ্দিন? বাংলার পর এবার হিন্দি সিরিয়ালের প্লট হুবহু টুকে দিল অনুরাগের ছোঁয়া!

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) যে ধারাবাহিক নিয়ে সব থেকে বেশি চর্চা চলছে সেটা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager chowa)। ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta)। দিব্যজ্যোতিকে এর আগে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেলও স্বস্তিকার এটাই প্রথম কাজ। আর প্রথম ধারাবাহিকের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তিনি। সকলের প্রিয় দীপা হয়ে উঠেছেন।

দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকটি চলে আসছে স্টার জলসার পর্দায়। মাঝেমধ্যে তো দর্শকরা বিরক্ত হয়ে ওঠেন এই ধারাবাহিকের প্রতি। তবে মাঝেমধ্যে নানান রকম টুইস্ট এনে দর্শকদের চমকেও দেয় ধারাবাহিক। তবে একঘেয়ে ধারাবাহিক দেখতে দেখতে অনেকেই বিরক্ত হয়ে উঠেছেন আসলে ধারাবাহিকে কখনোই সোনা, রুপা, সূর্য, দীপা এক হতে পারে না। যখনই তারা সুখের মুখ দেখে পরবর্তী মুহূর্তেই আবার নতুন বিপদে এসে তাদের সবাইকে আলাদা করে দেয়। ভুল বোঝাবুঝি তৈরি হয় তাদের মাঝে। আর এই একঘেয়ে গল্প দেখতে দেখতে দর্শক বিরক্ত হয়ে উঠেছেন। টিআরপি তালিকাতেও বর্তমানে আর ভালো ফলাফল করতে দেখা যায় না ধারাবাহিককে। শুরু শুরুর দিকে একটানা বেঙ্গল টপার থাকত অনুরাগের ছোঁয়া। কিন্তু বর্তমানে টিআরপি রেটিং তালিকায় খুবই কম রেটিং পয়েন্ট নিয়ে টিকে আছে কোন মতে।

Anurager Chowa, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, অনুরাগের ছোঁয়া, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anurager Chowa Today Episode 15 September, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৫ সেপ্টেম্বর, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব

জনপ্রিয় এই ধারাবাহিককে হুবহু নকল করছে

ধারাবাহিকটি বর্তমানে এতটাই একঘেয়ে হয়ে উঠেছে এবং কি গল্প দর্শকদের সামনে তুলে ধরবে সেটা ভেবে না পেয়ে অন্যান্য ধারাবাহিকের থেকে রীতিমত টুকলি করছে। যেমন কয়েক সপ্তাহ আগেই ধারাবাহিকে দেখানো হয়েছিল ধারাবাহিকে সূর্যর সব স্মৃতি হারিয়ে গিয়েছে। সে নিজেকে কলেজের ইয়াং ছেলে মনে করছে। ঠিক একই গল্প দেখানো হয়েছিল জি বাংলা নিম ফুলের মধুতে। পার্থক্য শুধু এটাই যে জি বাংলা নিম ফুলের মধু ধারাবাহিকে আগে এই গল্প তুলে ধরা হয়েছিল আর সেটা দেখাদেখি অনুরাগের ছোঁয়া একই গল্পে দেখাতে শুরু করল।

অন্যদিকে আবার ফুলকিতে দেখানো হয়েছিল বন্যায় কবলে পড়ে ফুলকি রোহিত এবং শালিনী। সেখানে শালিনীকে বাঁচাতে গিয়ে ফুলকি কে হারিয়ে ফেলে রোহিত। ঠিক একই গল্প দেখানো হলো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শেষ পর্বতে। সেখানেও বন্যাতে নিজের দুই মেয়ে ও দীপাকে বাঁচাতে গিয়ে দীপা এবং রুপা ছিটকে গেল। এতদূর পর্যন্ত তাও মানা গিয়েছিল। বাংলা ধারাবাহিকের থেকে টুকলি করছিল কিন্তু এবারে তো সব সীমা পেরিয়ে গেছে এই ধারাবাহিক।

এবারে সরাসরি স্টার প্লাসের জনপ্রিয় হিন্দি ধারাবাহিক অনুপমা থেকে একটি পর্বের পুরো সিন টুকে নিল অনুরাগের ছোঁয়া। গতকালের পর্বে দেখানো হয়েছে যে খাদের ধারে গিয়ে দাঁড়িয়েছে দীপাদের গাড়ি। এরপর দীপা বুদ্ধি করে সোনা, উর্মি সকলকেই বাঁচিয়েছে। এই একই দৃশ্য অনুপমা ধারাবাহিকে দেখানো হয়েছিল। দর্শক এই দেখেই সমালোচনা শুরু করেছে ধারাবাহিক নিয়ে।