Aparajita Auddy: বাংলা বিনোদনের (Bengali Entertainment) জগতে এমন অনেক তারকারা রয়েছেন যারা বহুদিন ধরে দর্শকদের (Audienc) পছন্দের তালিকায় নিজেদের নামটা অবিচল রেখেছেন। ঠিক এরকমই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন ছবি এটা আমাদের গল্প। যা নিয়ে জোরকদমে চলছে প্রমোশন। সেই নিয়েই এখন ভীষণ ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা।
এই ছবিটির পরিচালকের আসনে রয়েছেন অভিনেত্রী মানসী সিনহা। এতদিন অবধি তাকে অভিনেত্রী হিসাবেই দেখে এসেছেন তার ভক্তরা। সফল অভিনেত্রী হিসেবে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। এবারে তাঁর পরিচালনায় এসে গেলো এক অসাধারণ ছবি ‘এটা আমাদের গল্প’। একেবারে অন্য রকম এক প্রেমের ঘরানা প্রকাশ পেয়েছে তার গল্পে। আর এই সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের অভিনয় মন ছুয়ে যেতে বাধ্য ভক্তদের।
এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, পূজা কর্মকার, তপতী মুন্সি, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়। এই ছবির গল্প কেবল দুটি মানুষের নয়, যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখেন এমন অনেক মানুষের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী অপরাজিতা এই সিনেমা নিয়ে এবং তার সাথে নিজের জীবনকে জড়িয়ে অনেক কথাই দর্শকদের সাথে ভাগ করে নেন।
এই ছবিতে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে সমাজকে? অভিনেত্রী জানান, “এখনকার মানুষেরা একা থাকতে বেশ পছন্দ করে। কিন্তু একটা সময়ের পর সেই একাকীত্বটা আর সহ্য করা যায় না। আমার মাও শেষ বয়সে একা থাকতে থাকতে বেশ খিটখিটে হয়ে গিয়েছিলেন। এখন আর একটা পরিবার খুব বেশি দিন একসাথে সঙ্গবদ্ধ ভাবে থাকতে পারে না। এই সিনেমাটা দর্শকদের একসাথে থাকার মর্ম বোঝাবে। অসাধারণ একটা গল্প নিয়ে এটা আমাদের গল্প তৈরি হয়েছে।”
আরো পড়ুন: জলসার আসন্ন ধারাবাহিক থেকে খলনায়িকা চরিত্রে কেন বা’দ পড়লেন অহনা? কারণ জানলে খুশি হবেন দর্শক মহল!
একদম অন্যরকম একটা প্রেমের গল্প তুলে ধরছে এই সিনেমা। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “বাকিরা কে কি মনে করে জানিনা তবে আমি মনে করি প্রেমে পড়ার কোন বয়স হয় না। অনেক বেশি বয়সেও একটা মানুষ অপর একটা মানুষের প্রেমে পড়তে পারে। যদি একজনের আরেকজনকে দেখে সেই অনুভূতিটা জন্মায় তাহলে যে কোন বয়সেই প্রেমে পড়া যায় আর এটা সমস্ত জীবজগতের জন্যই সমানভাবে লাঘু।” অভিনেত্রীর এমন চিন্তা ভাবনায় এমন মতাদর্শে মুগ্ধ তার অনুরাগীরা।





