স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। শুরুর আগে থেকেই চর্চার কেন্দ্রে ছিল রানী-দুর্জয়ের গল্প। কারণ ধারাবাহিকের বিষয়বস্তু নিউ এজ রোম্যান্স। প্রথম প্রচার ঝলকে দেখা গিয়েছিল, বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছে রানী। মদ্যপ অবস্থায় শারীরিক সম্পর্ক হয় নায়ক-নায়িকার। যা দেখে দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয় রানী-দুর্জয়কে।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, বিয়ে পর সংসার করছে দুজন। তাদের একটি মেয়েও হয়েছে যার নাম দুনি। যেই ঝড় কাটিয়ে এক হবে দুজন, তখনই তাদের মাঝে আসে তৃতীয় ব্যক্তি। দুর্জয়ের প্রাক্তন প্রেমিকা অনিশা। রানীকে দুর্জয়ের থেকে ছিনিয়ে নেওয়া যার একমাত্র লক্ষ্য।
অনিশার আগমনের জেরে ভুল বোঝাবুঝি হয়েছে রানী ও দুর্জয়ের। দুর্জয় চলে গেছে বিদেশে। স্ত্রীর প্রতি অভিমানের পাহাড় এতখানি যে মেয়েরও খোঁজ নেয়নি সে। এদিকে জেদি রানীও। মেয়ের খোঁজ নেয়নি বাবা। বরং প্রাক্তন প্রেমিকা সঙ্গে বিলাসবহুল জীবনযাপন করছে বিদেশে। তাই বাড়ি ছেড়ে চলে যায় রানীও।
আরও পড়ুনঃ সমস্ত প্রমাণ জোগাড় করে ফেললো গীতা! ছোট বৌমার কথা শুনে ভয়ে শিউরে উঠলো অগ্নিজিৎ! নিজের হাতে ক্ষিতীশকে শাস্তি দিলো নায়িকা!
ধারাবাহিকের গল্পের ট্রাকে অনেক বছর পর নায়ক ফিরে এসেছে বিদেশ থেকে। সে অনিশার সঙ্গে বিদেশে যায়নি, বোঝানোর জন্য মেজাজ হারিয়ে ফেলছে রানীর উপর। ফের একবার সমালোচনার মুখে পড়েছে তোমাদের রানী ধারাবাহিক। অনস্ক্রিন যতই মারকাটারি চলুক, বাস্তবে খোশমেজাজে রয়েছে ‘তোমাদের রানী’র রানী ও দুর্জয়।
সাক্ষাৎকারের মাঝে অনস্ক্রিনের সকল অভিমান উগরে দিচ্ছে অভিকাকে অর্কপ্রভ
শুটিংয়ের ফাঁকে একে অপরকে প্রশ্নে বিদ্ধ করে অভিকা ও অর্কপ্রভ। অনস্ক্রিন অভিমান উগরে দেয় বাস্তবে। দুজনকে এক ফ্রেমে দেখে যারপরনাই খুশি দর্শকমহল। তারা চান দুর্জয় এবং রানীর মিল দেখতে। দর্শকদের মতে, ‘দুজনের মিল হোক। রানী খুব জেদি। যদিও সিরিয়ালে নায়ক-নায়িকার মধ্যে বিবাদ লেগেই থাকে।’





