জি বাংলা (Zee Bangla) বনাম স্টার জলসা (Star Jalsha), টিআরপি (TRP) তালিকা নিয়ে এই দুই চ্যানেলের মধ্যে চলতে থাকে যুদ্ধ। টিআরপি তালিকায় কোন ধারাবাহিকগুলো কেমন ফল করল সেই নিয়ে দর্শক থেকে প্রযোজনা সংস্থা, চ্যানেল থেকে তারকারা সকলেরই উত্তেজনা থাকে তুঙ্গে। কোন চ্যানেলের ধারাবাহিকগুলো এগিয়ে রয়েছে তা নিয়ে সর্বদায় চলতে থাকে ধারাবাহিক প্রেমীদের আলোচনা।
যদিও বেশ কয়েক মাস ধরে টিআরপি তালিকায় একটানা রাজত্ব করে চলেছে জি বাংলার ধারাবাহিকগুলো। মিঠাই এরপর জগদ্ধাত্রী আর বর্তমানে নিম ফুলের মধু আর ফুলকির জনপ্রিয়তার কাছে টিকতে পারছিল না স্টার জলসার ধারাবাহিকগুলোর। এমনকি টিআরপি তালিকায় বহুবার স্টার গীতা LLB এবং কথা বহুবার উঠে আসলেও নিম ফুলের মধু এবং ফুলকিকে পরাস্ত করতে সক্ষম হচ্ছিল না।
শেষবার আইপিএলের সময় জি বাংলার ধারাবাহিকগুলোকে হারিয়ে বেঙ্গল টপারের খেতাব দখল করেছিল কথা। তবে তারপর থেকে আর টিআরপি তালিকায় বেঙ্গল টপারের খেতাব দখল করতে পারেনি স্টার জলসা। বহুবার দ্বিতীয় স্থানে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে স্টার জলসার গীতা LLBকে। তবে বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি একেবারেই কমে গিয়েছিল গীতা LLB-র। প্রথম পাঁচের টিআরপি তালিকা থেকে মুছে গিয়েছিল গীতা LLBর নাম।
প্রতি সপ্তাহে স্লট দখল করতে সক্ষম হলেও টিআরপির নম্বর ফেরাতে পাচ্ছিল না গীতা। এমনকি গত সপ্তাহেও অনেকটাই পিছিয়ে ছিল গীতা LLB। অনেকেই সেই কারণে ধারণা করেছিলেন এইভাবেই চলতি থাকলে মাস কয়েকের মধ্যেই স্টার জলসার পর্দা থেকে বিদায় নেবে গীতা LLB। তবে না, এই সপ্তাহেই ঘুরে গেল গল্প। পুরোনো গৌরব ফিরে এল গীতার। গীতা যে এখনও দমে যায়নি সেকথাই প্রমাণ করল এই সপ্তাহের টিআরপি তালিকা।
জি বাংলার নিম ফুলের মধু আর ফুলকিকে হারিয়ে এবার বেঙ্গল টপার গীতা LLB
আরো পড়ুন বিদায় নিল দুরানীর প্রেমের গল্প! কিভাবে শেষ দিনটা কাটালেন অর্কপ্রভ এবং অভিকা?
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সকলকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করেছে গীতা LLB। এমনকি প্রায় বেশ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা নিম ফুলের মধু এবং ফুলকিকেও পরাস্ত করেছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহে গীতার রেটিং হয়েছে ৭.০। যেখানে নিম ফুলের মধু এবং ফুলকির রেটিং হয়েছে ৬.৮। আর গীতার প্রত্যাবর্তনের পাশাপাশি ফিরেছে স্টার জলসার পুরোনো গৌরব। ফের টপার চ্যানেল হয়েছে স্টার জলসা। যা দেখে ভীষণ খুশি ধারাবাহিক এবং সর্বোপরি স্টার জলসার দর্শকরা।





