‘মিঠুনদাকে বিপুল ভোটে জয়ী করুন!’, চাঞ্চল্যকর পোস্টার হইচই ফেললো নেট পাড়ায়!

নতুন বছরে নতুন খবর আসছে বাংলার বিনোদন জগতে। কিন্তু তার ছোট কিংবা বড় কোনো পর্দাতেই নয়, আসছে ওয়েব সিরিজ (Web Series) রূপে। বর্তমানে মানুষ হিং’সা-হানাহানি নানা ঝামেলার মাঝে ভুলে গিয়েছে প্রাণ খুলে হাসতে। আর সেই প্রাণ খুলে হাসার জন্য দরজা খুলে দিচ্ছে বাংলার পরিচালক দীপ মোদক।

ইদানিংকালে সিরিজ বলতেই একটা জিনিস কমন ফ্যাক্টর, তা হল রহস্য। এই বাঁধা ছক ভেঙে বিগত বহুবছর পর কমেডির সিরিজ নিয়ে আসতে চলেছে এই পরিচালক। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সিরিজের এক ঝলক তুলে ধরেছেন দর্শকদের কাছে। পরিচালকের পোস্টে রয়েছে একটি নজরকাড়া পোস্টার।

সদ্য মুক্তি প্রাপ্ত এই পোস্টারে লেখা, “মিঠুনদাকে বিপুল ভোটে জয়ী করুন”। এই পোস্টার দেখে খুব স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠেছে অনেক সিরিজ প্রেমীরা। অনেক দর্শকদের কথায় এই সিরিজে হয়তো দেখতে পাওয়া যাবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কিন্তু এই বিষয়ে পরিচালক কোনো মন্তব্য করেননি। এমনকি, কলাকুশলী হিসেবে কোন অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাওয়া যাবে তাও সঠিকভাবে জানতে পারা যায়নি।

হাস্যরসে ভরা এই সিরিজের নাম ‘ডোঙাপাড়া ড্রিমস’। এই সিরিজের পরিচালনা থেকে শুরু করে চিত্রনাট্য সব কিছুই রয়েছে দীপের দায়িত্বে। পরিচালকের সঙ্গে কথা বলে যতদূর জানতে পারা গেছে, ডোঙাপাড়া গ্রামে চলছে ভোটের বাজার। আর এই অঞ্চলের ভোটেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে পাওয়া যাবে ‘মিঠুনদা’কে। এবার সেই গ্রামে মিঠুনদা ভোট দিতে গ্রামবাসীর কি করে মন জয় করে নেবে তা নিয়েই তৈরি এই সিরিজের গল্প।

আশাবাদী পরিচালক দীপ আরো জানিয়েছেন, “শুধুই যে হাসি, মজা রয়েছে এই সিরিজে তা কিন্তু নয়। একটা সামাজিক বার্তাও দেবে ‘ডোঙাপাড়া ড্রিমস’। ২১টি এপিসোড নিয়ে তৈরি হবে সিরিজটি। এখনও পর্যন্ত কোন প্ল্যাটফর্মে মুক্তি পাবে তার ঠিক হয়নি। তবে ফেব্রুয়ারিতেই বাঁকুড়া, পুরুলিয়া মিলিয়ে হবে শুটিং। এই সিরিজের চরিত্ররা সবাই আনকোরা। অভিনয়ও করছেন থিয়েটারের পরিচিত মুখেরা। আশাকরি দর্শকের ভাল লাগবে।”