২৮শে জানুয়ারি শেষ সম্প্রচার বিরাট জনপ্রিয় ধারাবাহিক! জনপ্রিয়তা পেলেও টিআরপি না পেতেই কি শেষ মেগা!

বাংলা টেলিভিশনে বিনোদনের চ্যানেলগুলিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরকে টেক্কা দিতে গল্পে নতুন নতুন চমক আনছে বাংলা ধারাবাহিকগুলি। টিআরপি পড়লেই একদিকে যেমন বন্ধ হচ্ছে মেগা। অপরদিকে, শুরু হচ্ছে এক গুচ্ছ নয়া ধারাবাহিক। ফলত, অনিশ্চয়তায় ভুগছেন কলাকুশলীরা। টিআরপিতে (TRP) ভাল স্কোর না করলেই, মাস কয়েক মাসের মধ্যেই ঝাঁপ বন্ধ হচ্ছে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial)।

আরো পড়ুন:গল্পের নতুন মোড়! পুতুলের স্যারের সাথে সম্পর্ক ছিল প্রতীক্ষার! এবার শিমুলকে জানালো শতদ্রু তার বিয়ের খবর!

 

গত বছর ডিসেম্বর থেকে উঠেছে ধারাবাহিক বন্ধের হিড়িক। টিআরপি একটু পড়লেই দুমদাম বন্ধ হয়ে যাচ্ছে অতি জনপ্রিয় স্বল্প জনপ্রিয় ধারাবাহিক। তবে ধারাবাহিক বন্ধের নেপথ্যে শুধুই দায়ী টিআরপি? এ প্রসঙ্গে স্পষ্ট উত্তর মিলছে না নির্মাতাদের তরফ থেকে। তবে এবার বন্ধের মুখে আরেকটি জনপ্রিয় ধারাবাহিক।

দিন কয়েক আগে রটেছিল অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) নাকি অন্ত্বঃসত্ত্বা। সেই খবর রটতেই স্টুডিও পাড়ায় শুরু হয় জোর জল্পনা। তবে সেই জল্পনা উড়িয়ে ধারাবাহিকের গল্পে অন্ত্বঃসত্ত্বা দেখানো হয় নবনীতাকে। তারপরই গল্পে আসে নয়া টুইস্ট। ধারাবাহিকে দেখা গিয়েছিল নবনীতা আর রাজার জুটিকে। বহুদিন পর ছোট পর্দায় নবনীতা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা।

ধারাবাহিকের নায়িকা নবনীতার ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না বেশ কয়েকদিন। একাধারে অভিনেতা জিতু কমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। সেই সঙ্গে ধারাবাহিক বন্ধের খবর। হালে অনেক ধারাবাহিকই বন্ধ হয়ে যাচ্ছে মাত্র দিনকয়েকর সম্প্রচারের পরে। ‘বিয়ের ফুল’-এর ভবিষ্যতও খানিক তেমনই। মাত্র সাত মাসেই শেষ হচ্ছে নবনীতা আর রাজা গোস্বামীর অভিনীত ‘বিয়ের ফুল’।

Bengali serial, Biyer Phool, Latest Serial Update, Sun Bangla, বাংলা সিরিয়াল, বিয়ের ফুল, সান বাংলা

ধারাবাহিকটির শেষ সম্প্রচারের তারিখ ২৮শে জানুয়ারি। আর ২৮শে জানুয়ারি থেকে আসছে অ্যাক্রোপলিস প্রোডাকশনের নতুন ধারাবাহিক ‘আকাশ কুসুম’। এই ধারাবাহিকে জায়গা করে দিতে বিদায় নেবে ‘বিয়ের ফুল’।
যদিও এত তাড়াতাড়ি ‘বিয়ের ফুল-এর ঝাঁপ বন্ধ হবে বলে ভাবেননি দর্শকরা।