আগের থেকে পড়েছে টিআরপি, তবে হার মানেনি জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকটি সম্পূর্ণ নাটকীয়তার মোড়কে ভক্তদের কাছে চরম বাস্তবকে উত্থাপন করে চলেছে।
আরো পড়ুন:মার খেয়ে শুধরে গেলো পাপাই, হাত ছাড়লো মিশকার! প্যারালাইজড হয়ে গেলো রূপা!
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, ডিভোর্স হয়ে গিয়েছে পরাগ আর শিমুলের। এখন শিমুলের জীবনের একমাত্র লক্ষ্য পুতুলদির জীবনটাকে সাজিয়ে দেওয়া। আর সেই পথেই এগোচ্ছে শিমুল। ইতিমধ্যেই পুতুলকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে সে।
আবার বিয়ে করে সংসারী হওয়ার চিন্তা ভাবনায় মগ্ন হয়েছে শতদ্রু। আর নিজের মা-বোনকে ফেরাবেনা সে। নিজের মায়ের গা ছুয়ে এসে কথা দেয় এইবার বিয়েটা সে করেই ফেলবে। পাত্রীও দেখতে যায় তারা।
পাত্রে আগের থেকেই শিমুলের বিষয়টা জানিয়ে দেখে বেশ অবাক হয় শতদ্রু। মেয়েটি তাকে জানায়, তার কিছুতেই কোন আপত্তি নেই শুধু তার একটাই শর্ত আছে আর সেটা হলো বিয়ের পর শিমুলের সাথে আর কোন যোগাযোগ রাখা যাবে না যেটাতে এক পায়ে রাজি শতদ্রু।
View this post on Instagram
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পুতুলের স্যারকে দেখে হঠাৎ সব কথা হারিয়ে ফেলে প্রতীক্ষা। পলাশ বুঝতে পারে, লোকটিকে প্রতীক্ষা আগের থেকেই চেনে। অন্যদিকে শতদ্রু নিজেই নিজের বিয়ের কথা এসে সবাইকে জানায় আর সেটা জানতে পেরে বেশ অবাক হয়ে যায় বিপাশা।





