দামি উপহারে খুশি নয় রুপা, বড়লোক বাবার কাছ থেকে চায় অন্যকিছু, সূর্য কি পারবে রুপার চাহিদা পূরণ করতে?

বর্তমানে স্টার জলসায় (Star jalsha) বাংলা ধারাবাহিকের ছড়াছড়ি। তার মাঝে সম্প্রচারিত একটি অন্যতম এবং বেশ পুরনো ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। বর্তমানে এই মেগার টিআরপির অবস্থা বেশ শোচনীয়।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সূর্য এবং দীপার মাঝে এতদিন ধরে যে লড়াই চলছিল সেই লড়াইয়ের অবসান ঘটে এই দিনের পর্বে। এই দিনের পর্বে দেখা যায় সোনা থাকতে চায় তার মায়ের কাছে এবং রুপা থাকতে চায় তার বাবার কাছে।

যদিও রূপার এই সিদ্ধান্ত বেশ অবাক করে প্রত্যেককে। বিশেষ করে দীপা বিশ্বাস করতে পারেনা রুপা তাকে ছেড়ে তার বাবাকে বেছে নিয়েছে। যদিও রুপা এর কারণ হিসেবে জানায় যে, সে যা করেছে সবটাই তার মায়ের ভালো থাকার জন্য।

রুপাকে সেনগুপ্ত বাড়িতে এনে অনেক দামি দামি উপহার দেয় সূর্য। কারণ সূর্যের কাছে একটা বাচ্চার আনন্দ মানে অনেক দামী দামী খেলনা আর গিফ্ট। কিন্তু রূপা সে সব কিছুই নিতে চায় না। সে বলে তার এত দামি উপহার চাই না তার অন্য কিছু চাই।

আরও পড়ুনঃ শেষ হচ্ছে তুঁতে, চিনির টাইম স্লট প্রকাশ্যে আসতেই মন খারাপের সুর দর্শক মহলে

রুপা বলে তার মাকে চাই, তার বাবা কি পারবে মাকে এনে দিতে? তখন আর কিছুই বলতে পারে না সূর্য। যে দিদি ভাই এতক্ষণ ধরে সব ঠিক করে দেবে বলছিল তার মুখে দিয়েও কোন শব্দ বের হয় না। রুপার চাহিদা অত্যন্ত অল্প আর সেটা পূরণ করতেই অপারক সূর্য। সূর্য কি পারবে রূপাকে সত্যি করে ভালো রাখতে?