বর্তমান সময়ে বাংলা ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে চলা ধারাবাহিক গুলোর মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। দীর্ঘ ৩ বছর ধরে ধারাবাহিকটি চলছে টেলিভিশনের পর্দায়। প্রথম ২ বছর তো জনপ্রিয়তার শীর্ষে ছিল এই ধারাবাহিকটি। বর্তমানে যদিও টিআরপি রেটিং অনেকটাই পড়ে গিয়েছে। আগের মত আর সেভাবে ফলাফল করতে পারেনা ধারাবাহিকটি।
তবে দর্শকদের পছন্দের তালিকায় আজও রয়ে গেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে এই প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত সহ আরো একাধিক নতুন মুখ। যারা এই ধারাবাহিকের হাত ধরেই পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। তবে এবারের এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ভক্তদের জন্য রইল একটি দুঃসংবাদ। যা শুনে ভীষণভাবে ভেঙে পড়েছেন দর্শক।
ধারাবাহিকের মাঝপথে যেমন ঘটনা ঘটবে সেটা কল্পনা করেননি কেউ। আসলে ধারাবাহিকের প্রতিটা চরিত্রই দর্শকদের খুব আপন হয়ে উঠেছে। এমনি ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা অভিনেত্রীরা প্রত্যেকের ঘরের ছেলে মেয়ে হয়ে ওঠে। তেমনি এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা খুব কাছের হয়ে উঠেছিলেন দর্শকদের। তবেই এবারে ধারাবাহিকের ভক্তদের জন্য রয়েছে একটি দুঃখের খবর।
ধারাবাহিক মাঝপথেই ছাড়তে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত অর্থাৎ সকলের প্রিয় দীপা। এর আগেও বহু ধারাবাহিকের মাঝ পথে অভিনেতা অভিনেত্রীরা ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন। নায়ক নায়িকার মুখ পরিবর্তন হয়েছে। তবে কি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে তেমনটা হতে চলেছে। হঠাৎ কেনই বা ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছেন স্বস্তিকা?
আরও পড়ুনঃ বহু বছর পর ছোটপর্দায় সৌরভ! অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন হর গৌরী পাইস হোটেলের শুভস্মিতা!
আসলে এমনটা কিছু ঘটছে না। ধারাবাহিককে কয়েকদিন আগেই একটি প্রোমো ভিডিও দেখানো হয়েছিল যেখানে সূর্য স্বপ্ন দেখছে তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে দীপা। আর সম্প্রতি আরো একটি নতুন প্রোমো ভিডিও এসেছে দর্শকের সামনে। সেখানে দেখানো হচ্ছে রুপা নিজের আত্মসম্মান বাঁচাতে রুডিকে খুন করেছে। কিন্তু সেই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দীপা। সুতরাং সূর্যর সেই স্বপ্ন সত্যি হচ্ছে তাই সূর্য এবং পরিবারের থেকে অনেকটাই দূরে চলে যাচ্ছে দীপা তেমনটি দেখানো হবে আগামী পর্বে। আর অন্যদিকে লহ গৌরাঙ্গের নাম রে ছবির শুটিং শুরু হচ্ছে। সুতরাং সেখানে ব্যস্ত থাকবেন দিব্যজ্যোতি। তবে কি ধারাবাহিকটি একেবারে মতোই বন্ধ করে দেওয়া হবে চ্যানেলের পক্ষ থেকে? দেখা যাক কি হয় আগামী দিনে।





