সকলের আড়ালে দীপার আত্মসম্মান রক্ষা করলো অর্জুন, কিন্তু দীপার মাথায় সিঁদুর দেখে আবারও ভুল বুঝল সূর্য!

নিজের কাছে সৎ থাকা অনেক বড় একটা জিনিষ। এখন সবাই নিজেকে অন্য মানুষের সামনে ভালো প্রতিপন্ন করতে ব্যাস্ত। কিন্তু স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা এমন নয়। যতই প্রতিকূলতা আসুকনা কেনো দীপা সর্বদা নিজের সাহস, আত্মসম্মান বজায় রেখেছে। বর্তমানে আবার এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে নায়িকাকে। তবে এখানেও হার মানবে না সে।

বর্তমান গল্প অনুযায়ী, এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র রুপা উঠে পড়ে লেগেছে নিজের মায়ের বিয়ে দেওয়ার জন্যে। প্রথমে রাজী হতে না চাইলেও রুপা এমন ভাবে তার মাকে জোর করে দীপা আর কিছু বলতে পারে না। তার শেষ ভরসা ছিল তার প্রাক্তন শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্ত। কিন্তু সেও এসে অদ্ভুতভাবে দীপাকে বিয়ে করার সম্মতি দিয়ে দেন। কিন্তু তার পরও দীপা আর অর্জুন বিয়েটা না করার একটা উপায় বের করে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, দীপা আর অর্জুন যখন একান্ত বিয়ে করতে চায় তখন দীপার বাবা তাকে বলে, বাবা হিসেবে সে শুধু কন্যাদান টুকু করতে চায়। এটাতে যেন তাকে বাধা না দেওয়া হয়। কথাটা শুনে অর্জুন শুধুমাত্র দীপার বাবাকেই মন্দিরে যেতে বলে। প্রত্যেকে ভীষণ খুশি কারণ ওরা দুজন বিয়ে করছে। সব থেকে খুশি হচ্ছে সোনা আর রুপা। অবশেষে রূপার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। মন্দিরে গিয়ে অদ্ভুত কান্ড ঘটায় অর্জুন। এসব যে হতে চলেছে সেটা ঘুনাক্ষরেও জানতে পারিনি দীপা। মন্দিরের মধ্যে ঢুকেই মালাটা নিজেই নিজের গলায় পরে নেয় অর্জুন। এটা দেখে দীপার বাবা অবাক হয়ে যায়।

দীপার বাবা তাকে জিজ্ঞাসা করে, এমনটা তো নিয়ম নয় তাহলে সে এটা কেন করছে? তখন অর্জুন দীপার বাবাকে বলে, “আমি আমার জীবনে ঠিক যেদিন থেকে ভালোবাসার অর্থ বুঝেছি সেদিন থেকেই শুধুমাত্র দীপাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়ে এসেছি। ওর জায়গায় কখনো অন্য কাউকে বসাতে পারিনি। আমি ওকে সম্মান করি আর হ্যাঁ, ওকে আমি নিজের করে পেতেও চাই কিন্তু জোর করে বা ওর অসম্মতিতে নয়। তাহলে আমি ওকে পেয়েও শান্তি পাবো না। তাই এই মুহূর্তে এখানে যা যা ঘটবে সেটা দয়া করে আপনি কাউকে বলবেন না।” এই বলে সে দীপাকে মালাটা পরে নিতে বলে এবং নিজের কপালে নিজেই সিঁদুর পরে নিতে বলে। এসব শুনে রীতিমতো অবাক হয়ে যায় দীপা। সে কখনো ভাবতেও পারেনি অর্জুন দা তার জন্য এতটা ভাবতে পারে। শুধুমাত্র তার জন্য নিজের গোটা জীবনটা এভাবে মিথ্যের উপর ছেড়ে দিতে পারে।

আরো পড়ুন: বাস্তবে চুটিয়ে প্রেম করছেন সন্ধ্যাতারা ধারাবাহিকের নায়ক নায়িকা! খবর সামনে আসতেই হইচই টলিপাড়ায়

এরপর অর্জুনের কথা মতো নিজেই নিজের কপালে সিঁদুর লাগিয়ে নেয় দীপা। তারপর সবাই মিলে মন্দিরের বাইরে বেরিয়ে আসে। সবাই ভাবে তাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আসল সত্যিটা জানে শুধুমাত্র দীপার বাবা অর্জুন আর দীপা নিজে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছয়ে সূর্য। যে সবাইকে এত খুশি দেখে আর দীপার সিঁথিতে অর্জুনের পরানো সিঁদুর দেখে আর কিছু বলতে পারেনা। তার ভীষণ কষ্ট হয় তাই কারো সামনে না গিয়েই সে সোজা চলে আসে গাড়িতে। এরপর অর্জুন বলে, একটা জরুরী কেস এসে যাওয়ায় তাকে দুই দিনের জন্য বাইরে যেতে হবে। ততদিন অবধি দীপা কোথায় থাকবে? এই প্রশ্নের উত্তরে প্রবীর বলে সেনগুপ্ত বাড়িতেই থাকবে দীপা। এরপর সবাই মিলে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু মনে মনে ভেঙ্গে চুরে শেষ হয়ে যায় দীপা।