কৃপাণের কোপ! প্রাণে বাঁচতে পরিকল্পনা করে সাত্ত্বিকের হয়ে আদালতে কেস লড়ছে গীতা

Geeta LLB Today Episode : স্টার জলসার (Star Jalsha) এক নম্বর ধারাবাহিক গীতা এলএলবি (Geeta LLB)। শুরুর পর থেকেই টিআরপি তালিকায় (Trp list) কামাল দেখিয়ে এসেছে ব্লুজ প্রোডাকশনের (Blues Production) মেগা। চলতি সপ্তাহে টিআরপিতে দ্বিতীয় স্থান অধিগ্রহণ করেছে নারীকেন্দ্রিক এই ধারাবাহিক। বলা বাহুল্য, এই সপ্তাহের চ্যানেল টপার জলসার এই মেগা।

গীতা এলএলবি আজকের পর্ব ১০ মে (Geeta LLB Today Episode 10 May)

গীতা আর সাত্ত্বিকের ভালোবাসার মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল স্বস্তিক। তাকে পথ থেকে সরাতে সুপারি গুন্ডা লাগায় সাত্ত্বিক। এই সত্যি প্রকাশ্যে আসার পর গিনি বেজায় ভেঙে পড়েছে। এবার তার জীবনের ভরসাও নেই। কারণ গীতা আর সাত্ত্বিকের এক হওয়ার মাঝে বাঁধা এখন সে। সাত্ত্বিক বোঝায় গিনি ভুল ভাবছে। সে এতকিছু পরিকল্পনা করে করেনি। এমনকি সে ও গীতা দুজনেই নির্দোষ।

এদিকে দুনিয়া শুদ্ধ লোক গীতা ও সাত্ত্বিককে দোষ দিচ্ছে। তবে সাত্ত্বিকের ঠাকুমা জানে, তার বড় নাতি আর গীতা এ কাজ করতে পারে না। তাদের নিশ্চয় ফাঁসানো হয়েছে। এবার বন্ধ পরিকর সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। সে প্রমাণ করবে স্বস্তিককে আচমকা আক্রমণের পিছনে তার ও সাত্ত্বিকের হাত নেই। সে স্বস্তিককে বাঁচানোর জন্যই এদিন সেখানে গিয়েছিল। তবে এদিন গীতার বেল মঞ্জুর হয়।

থানা থেকে বেরোতে বেরোতে জাগৃতি ফোন করে অগ্নিজিৎ মুখার্জিকে। তবে এবার অগ্নিজিৎ বলেন গীতা বেল পেয়ে গেছে। তবে জাগৃতি বলে, যে তার ছেলের এই হাল করেছে তাকে যেন না ছাড়া হয়। গীতা স্বস্তিকের ক্ষতিসাধন করতেই পারে। তবে তাদের বড় ছেলে সাত্ত্বিক। সেও এমন খারাপ কাজে লিপ্ত?

আরো পড়ুন: সুচরিতার জীবনে এলো নতুন মানুষ! চাকরি পেয়ে গেল বিপাশা! আরো পোক্ত হল চার বন্ধুর সম্পর্ক

অগ্নিজিৎ মুখার্জি বলেন, পাড় পাবে না গীতা। অপরাধী একবার পালতে পারে, বারবার নয়। বাড়িতে গীতাকে স্বস্তিকের কাছে ঘেঁষতে দেয় না বাড়ির লোক। কাছে এলেই দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় তাকে। গীতার মাও ভিডিয়ো ফুটেজ দেখে আর গীতাকে ভরসা করছে না। তবে চতুর দীপা বুঝতে পারে সে কার ষড়যন্ত্রে শিকার। নিশ্চয়ই কৃপাণ পদ্মের সঙ্গে প্রায় জিতে যাওয়া কেস হেরে যাওয়ার বদলা নিচ্ছে। গীতা ঠিক করে সে নিজে সাত্ত্বিকের হয়ে কেস লড়বে।