এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। বর্তমানে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী বাড়ির অমতে গিয়ে রূপঙ্করকে বিয়ে করে নিয়েছে গিনি। এতদিন অব্দি বাড়ির প্রত্যেকের না হলেও অনেকেই গিনির পাশে ছিল। কিন্তু বর্তমানে একটু একটু করে তাদের মনেও রূপ সম্পর্কে বেশ কিছু দ্বিধার জন্ম নিচ্ছে। সেই দলে রয়েছে মিনি।
বিয়ের দিন মিনির সাথে অসভ্য আচরণ করে রূপ। তার উপর মদ খেয়ে এক প্রকার মাতাল অবস্থায় ছিল সে। যার ফলে বর্তমানে রূপের প্রতি সন্দেহ জেগেছে মিনির মনে। এদিনের পর্বে দেখা যায় বাড়ির লোকেদের সঙ্গে যখন গিনি কথা বলছিল তখন সেই কথাগুলো শুনছিল রূপের মা অর্থাৎ শালিনী আর এইটা বুঝে ফেলে মিনি। এমন দৃষ্টিকটু কাজ সে কেন করল এটা ভেবেই আশ্চর্য হয়ে যায় সে।
শুধু মিনি নয় এখন গিনির মনেও রূপকে নিয়ে হাজারো প্রশ্নের ভিড়। রাতে কেন বাড়ি ফেরেনি রূপ? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় শালিনী কেন কারুর ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাতে বারণ করল গিনিকে? এখন গিনির কাছে সবকিছুই ভীষণ রহস্যজনক লাগছে তবে তাও সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করছে যে এই সব মিথ্যে এইসব সাময়িক।
আরও পড়ুনঃ টিআরপিতে দারুন ফলাফল করেও জিআরপিতে পরাজিত জি বাংলা! জলসার জিআরপি কেন বেশি জানেন?
রূপকে মাঝরাতে ফোন করে ময়ূরী। সে রূপকে বলে আর কিছুদিন যেন গিনির সঙ্গে মানিয়ে নেয়। রূপ তাকে বলে সে আর একটা মুহূর্তও গিনির সাথে থাকতে পারছে না। তখন ময়ূরী রূপের থেকে এক সপ্তাহ সময় চেয়ে নেয়। সে কথা দেয় এই সময়ের মধ্যেই নীলকে বিয়ে করবে সে। মেঘের সংসার ভাঙার খাতিরে রাজি হয়ে যায় রূপ। আর তাদের এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনে নেয় গিনি। সে বুঝতে পারে আলো ছেড়ে অন্ধকারের মধ্যে ঝাঁপ দিয়েছে সে। যদি সত্যিই গিনি এভাবে সব জানতে পেরে যায় তাহলে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram





