অল্প বয়সে জনপ্রিয়তার হাতছানি! জনপ্রিয়তা পেয়েছেন আকাশ ছোঁয়া! আলোয় আড়ালে অনেক অন্ধকারের সাক্ষী স্বস্তিকা! ফাঁস অভিনেত্রীর এমএমএস!

স্বস্তিকা মুখার্জীর অভিনয় জীবন যেমন আলোয় ভরা, তেমনই কাঁটারও কম ছিল না। খুব অল্প বয়সেই টলিউডে পা রেখেছিলেন তিনি। জিৎ-স্বস্তিকা জুটি তখন পর্দায় একেবারে তুঙ্গে, হিটের পর হিট ছবি দিচ্ছেন। ঠিক সেই সময়ই জীবনে নামে এক অন্ধকার অধ্যায়। কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায়, যা তখনকার সমাজে তীব্র আলোড়ন তোলে।

সেই সময় স্বস্তিকার বয়স মাত্র ২১। এক সন্তানের মা, কেরিয়ার তখন সেরা সময়ে। যদিও সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, তবুও VHS, CD, খবরের কাগজে গসিপ—সব মিলিয়ে চারদিক থেকে সমালোচনার ঝড় নামে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী—কারও মুখের কথাই কানে নেওয়া যাচ্ছিল না। তাঁর মা পর্যন্ত অপমানের মুখে পড়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্বস্তিকা। তিনি জানান, তখন তিনি টেক ওয়ান ছবির শুটিং করছিলেন। ছবির গল্প ছিল একজন নায়িকার জীবন নিয়ে, আর সেই অনুযায়ী একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের প্রয়োজনে মদ্যপ অবস্থার অভিনয়ও করতে হয়েছিল। কিন্তু সেই দৃশ্য ফাঁস হয়ে যায়, আর পর্দার চরিত্রকে সবাই বাস্তব স্বস্তিকা ভেবে নিন্দা শুরু করে।

ফলাফল—তার বাবা-মাকে ফোন করে কটূ মন্তব্য, মেয়েকে নিয়ে তীব্র সমালোচনা। এমনকি স্বস্তিকার মা রেগে গিয়ে বলেছিলেন, “U সার্টিফিকেটের ছবি করো, বাচ্চাদের জন্য করো, মাতালের চরিত্র কেন?” একের পর এক ফোন, অপমান, ভুল বোঝাবুঝি—সব মিলিয়ে জীবনে এক কঠিন সময় নেমে এসেছিল।

আরও পড়ুনঃ শুটিং দেখানোর অজুহাতে বোনকে হোটেলে নিয়ে ধ’র্ষণ করেন বলিউড সুপারস্টার জিতেন্দ্র! দাদার বিরুদ্ধে অভিযোগ আনলেন অভিনেতার বোন!

আরও এক চমকপ্রদ তথ্য জানালেন তিনি—অভিনয়ে আসার আগেই বিয়ে করেছিলেন স্বস্তিকা, আর মা হয়েছিলেন খুব কম বয়সেই। তখন সবাই তাকে সাবধান করেছিল, মা হওয়ার কথা যেন প্রকাশ না পায়। কারণ, সেসময়কার টলিউডে নায়িকার মা হওয়া মানেই কেরিয়ারের শেষ। কিন্তু গোপন রাখলেও ভাগ্যের লেখা এভাবে ফাঁস হয়ে যাবে, তা হয়তো তিনিও ভাবেননি।