বর্তমানে টিআরপি তালিকা প্রথম পাঁচে যে সমস্ত ধারাবাহিকগুলির নাম রয়েছে তার মধ্যে বেশিরভাগ সম্প্রচারিত হচ্ছে জি বাংলার(Zee Bangla) পর্দায়। যত দিন যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক গুলিকে নিয়ে আরও সচেতন হয়ে উঠছে। এই চ্যানেলের ইতিহাসে প্রথমবার আড়াই মাসের শেষ হয়েছে অষ্টমী ধারাবাহিক। শুধু তাই নয় সামান্য টিআরপি কমে যাওয়ায় প্রথম পাঁচে থাকা সত্ত্বেও সেই মেগাকে শেষ করে দিতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ!
প্রকাশ পেল মালা বদলের প্রোমো
ইতিমধ্যেই জানা গিয়েছে জি বাংলার পর্দায় আসতে চলেছে বিশ্বজিৎ ঘোষ এবং ঋতু পাইনের নতুন ধারাবাহিক মালাবদল। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও। এই প্রচার ভিডিওতে দেখা যায়, ধারাবাহিকের নায়িকা হচ্ছে তার এলাকার সেরা ঘটক। বিয়ে দেওয়ায় তার জুড়ি নেই। যদিও তার নিজের বিয়ে না হওয়ায় তার পরিবার তার প্রতি অসন্তুষ্ট।
অন্যদিকে নায়ক বিখ্যাত ডিভোর্সের লইয়ার। ৫০ টা কেস জিতেছে সে। ঘটক দিদি অর্থাৎ নায়িকার দেওয়া বিয়েতে বিচ্ছেদ ঘটানোয় কাব্য মল্লিক অর্থাৎ নায়কের উপর ভিষণ রেগে যায় ঘটক দিদি। তার বাড়ি এসে নায়ককে কথা দেয় যে তার বিয়েটা এই ঘটক দিদিই দেবে। অন্যদিকে নায়ক অর্থাৎ কাব্য মল্লিকও কথা দেয় ঘটক দিদির ডিভোর্সটা সেই করাবে। আর এই ভাবেই জুড়ে যাবে তাদের দুজনের ভাগ্য।
View this post on Instagram
শেষ হচ্ছে যোগমায়া
এখন প্রশ্ন হচ্ছে এই নতুন ধারাবাহিকের আগমনে কোন ধারাবাহিক তল্পিতল্পা গুটিয়ে এই টেলিভিশন জগত থেকে বিদায় নিতে চলেছে? যতদূর জানা যাচ্ছে এই মুহূর্তে জি বাংলার পর্দায় যোগোমায়া ধারাবাহিকটির টিআরপি বেশ অনেকটাই নিচের দিকে। স্লট জিততে পারছে না এই ধারাবাহিক। এত আকর্ষণীয় প্লট, জনপ্রিয় নায়ক নায়িকা থাকা সত্ত্বেও টিআরপি তুলতে পারছে না ধারাবাহিক। তাই এই যোগমায়া ধারাবাহিকের জায়গাতেই আসতে পারে মালাবদল।
আরও পড়ুন: অনির্বাণের সাথে প্রেম ভাঙার প্রধান কারণ সাহেব! সাহেবের প্রেমে মত্ত সুস্মিতা! মুখ খুললেন অভিনেতা নিজেই
শেষ হচ্ছে জগদ্ধাত্রী
যারা জি বাংলা চ্যানেলের নিত্য দর্শক তারা জেনে থাকবেন, এককালে বহুদিন যাবত বেঙ্গল টপার এর জায়গা দখল করেছিল এই চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। সম্প্রতি এই ধারাবাহিকের টিআরপি অন্যান্য ধারাবাহিকের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। স্লট জিতলেও এই ধারাবাহিকে আর আগের মতন টুইস্ট নেই এমনটাই দাবি চ্যানেল কর্তৃপক্ষের। যতদূর শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি স্লট পরিবর্তন হতে চলেছে এই ধারাবাহিকের।






