কথার জন্য রক্ত দিতে এসেই নিজের মায়ের মুখোমুখি এভি! মাকে দেখে অবাক অগ্নিভ!

কিছুদিন আগেই বাংলা বিনোদনের অন্যতম চ্যানেল স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচার শুরু করেছে কথা (Kotha) ধারাবাহিকটির। এই ধারাবাহিকের গল্প বেশ আকর্ষণীয় তাই টিআরপি তালিকায় শুরু থেকেই একটি জায়গা দখল করে নিয়েছে এই মেগা। যতদিন যাচ্ছে ধারাবাহিকের প্লট আরো বেশি নতুনত্বে ভরে উঠেছে। এই ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি এবং ধারাবাহিকের দৃশ্য নাট্য সবটাই দর্শকদের মন মতন।

এই ধারাবাহিকের প্রধান লক্ষ্য হলো দুইজন একেবারে ভিন্ন প্রকৃতির মানুষ কিভাবে একে অপরের প্রেমে পড়ে এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় এই গল্প সম্প্রচার করা। এই মেগার মধ্যে দিয়ে দর্শকরা পেয়েছেন একেবারে নতুন একটি জুটিকে। এখানে নায়কের নাম হলো অগ্নিভ গুহ ও নায়িকা হলো কথাকলি বসু। শুরুতে নায়ক-নায়িকা একে অপরকে একেবারেই পছন্দ করতেন না কিন্তু যতদিন এগিয়েছে দুজনেই দুজনার প্রতি দুর্বল হয়েছে।

আর পাঁচটা ধারাবাহিকের মতন এই ধারাবাহিকেও নায়িকার জীবন নানা রকম ঝুট ঝামেলা এবং অশান্তিতে ভরপুর। সেই সব কিছু অতিক্রম করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে চলেছে ধারাবাহিকের নায়িকা কথা। এর মাঝে নায়ককে ভুল বুঝে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। সেটা জানতে পেরে কথাকে ফিরিয়ে নিয়ে যেতে নায়কও চলে আসে তার বাড়ি। কিন্তু ততক্ষণে কথার সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। তাকে খুনের চেষ্টা করা হয়। সৌভাগ্যবশত ঠিক সেই সময় সেখানে গিয়ে পৌঁছায় অগ্নিভ।

তার যাওয়ার আগেই বেশ ভালো রকমের জখম হয় কথা। তার আর কোন জ্ঞান বা সারা শব্দ পাওয়া যায় না। কথার এই অবস্থা দেখে নিজেকে সামলে রাখতে পারেনা অগ্নিভ। সে কথাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেখানে গিয়ে সে জানতে পারে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে কথার শরীর থেকে তাই অনেক রক্তের প্রয়োজন। সেই রক্তের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ করে অগ্নিভ সবার কাছে আকুতি মিনতি করতে থাকে। প্রান্তিকের ফোনে সেই ভিডিওটা দেখতে পায় অগ্নিভর মা। বর্তমানে তার স্মৃতিশক্তি কিছুই নেই।

আরও পড়ুনঃ মৃত্যু দিয়েই শেষ হবে ইচ্ছে পুতুল! মেঘ ময়ূরীর দন্ধের ফলে দুই বোনের বিচ্ছেদ হল শেষে!

এরপর তিনি চলে আসেন হসপিটালে কথাকে রক্ত দিতে। নিজের মাকে দেখে বেশ অবাক হয় অগ্নিভ সে তখন তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। কিন্তু তার মায়ের কিছুই মনে পড়ে না কারণ সে তার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তার মনে নেই তার একটা ছেলে আছে। অগ্নিভোগ প্রতিজ্ঞা করে সে যত তাড়াতাড়ি এবং যেভাবে সম্ভব তার মায়ের স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে। যদি সত্যিই এমন কিছুই ঘটে ধারাবাহিকের আগামী পর্বে তাহলে কেমন লাগবে দর্শকদের?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)