স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো কথা (Kotha)। ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরেই চলছে টেলিভিশনের পর্দায়। শুরু থেকেই একটু একটু করে ধারাবাহিকটি দর্শকের মনে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। ধারাবাহিকের নায়কের চরিত্রে দীর্ঘদিন বাদে টেলিভিশনের পর্দায় ফিরেছেন ও অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। আর বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) কে। দুজনের জুটি দর্শকমহলে তো ব্যাপক জনপ্রিয়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল চিত্রা তো সঞ্চিতাতে বাড়িতে একেবারেই সহ্য করতে পারছে না। তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে কথা সঞ্চিতাকে ঠাকুর ঘরে নিয়ে গেলে সঞ্চিতার আবছা পুরনো স্মৃতি মনে আসে। কিন্তু সব কথা মনে করতে পারে না। এদিকে কথা বুঝতে পারে অগ্নির মায়ের ধীরে ধীরে পুরনো স্মৃতি হয়তো ফিরে আসছে। আর অন্যদিকে ফুলের ঝুড়ি খুঁজতে গিয়ে মেঝেতে কাঁচি পড়ে থাকতে দেখে কথার সন্দেহ হয়।
কথা আজকের পর্ব ১৮ অক্টোবর (kotha Today Episode 18 October)
ধারাবাহিকে আজকে দেখানো হবে কথা কাঁচি নিয়ে চিত্রাকে প্রশ্ন করলে ভীষণভাবে রেগে যায় চিত্রা। আসলে কাজটা তো চিত্রাই করেছে কিন্তু কথা ধরতে পারে না এটা কোন বিপদের সংকেত কিনা। এরপর সবাই পূজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে অগ্নির মাকে মঙ্গল টিকা ঘরের দরজায় দিতে বলে অগ্নি ঠাম্মা। এরই মধ্যে বাড়িতে ফিরে আসে অগ্নির বাবা। অগ্নির উপর অভিমান করে বাড়ি থেকে চলে গিয়েছিলেন তিনি, অগ্নির মেজ কাকা গিয়ে অগ্নির বাবাকে ফিরিয়ে আনে।
সঞ্চিতাকে তাড়াতে মরিয়া চিত্রা
এদিকে সঞ্চিতাকে ঘরের দরজায় দরজায় মঙ্গল টিকা দিতে দেখে ভীষণ রেগে যায় চিত্রা। চিত্রা এসে সকলকে কথা শোনাতে থাকে। প্রতি বছর পূজোতে ঘরের দরজায় মঙ্গল টিকা সেই লাগায়, এ বছর সঞ্চিতা কে দেখে সে তো ভীষণভাবে রেগে যায়। আসলে চিত্রা মেনে নিতে পারছে না যে সঞ্চিতাকে সবাই মেনে নিয়েছে। চিত্রাকে যে করেই হোক ঐ মহিলাকে নকল সঞ্চিতা প্রমাণ করতেই হবে সেটাই মনে মনে ভাবতে থাকে। এদিকে অঙ্কিত ফোন করে বাড়ির সবার খোঁজ খবর নেয়, জুনি ঠিক আছে কিনা সে কথা জিজ্ঞাসা করে। প্রত্যয় এবং ছোটকা মিলে বারবার জিজ্ঞাসা করে কেন পুজোর সময় সে বাড়ি থেকে চলে গেল। বারবার তাকে ফিরে আসার অনুরোধ করে। অঙ্কিত তাড়াতাড়ি ফিরে আসার কথা দেয় সবাইকে। এই সব কথাই শোনে জুনি।
আরও পড়ুন: মা দুর্গার আগেই ইমনের বিসর্জন! পুলিশ মামার বাড়িই এখন ইমনের আস্তানা!
এদিকে কথা এবং বাড়ির সবাই মিলে সঞ্চিতাকে সাজানোর জন্য নিয়ে যায়। আর অন্যদিকে অগ্নি তার মায়ের জন্য নতুন শাড়ি কিনে দেয়। মায়ের হাতে নতুন শাড়ি দিয়ে অগ্নি মাকে শাড়িটা পড়ার অনুরোধ করে। প্রথমে সঞ্চিতা ইতস্তত করে এত দামি শাড়ি পরার জন্য, কিন্তু পরে অগ্নির অনুরোধ ফেলতে না পেরে শাড়িটা নেয়। আর অগ্নি কথাকে অনুরোধ করে তার মাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। এদিকে সাজগোজ করতে গিয়ে আবারো পুরনো স্মৃতি আবছা মনে করতে থাকে সঞ্চিতা। এবারে দেখার অপেক্ষা কবে সম্পূর্ণভাবে সঞ্চিতার স্মৃতি ফিরে আসে।





