স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো কথা (Kotha)। দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক গুলির মধ্যে একটি সকলের প্রিয় ধারাবাহিক। টিআরপি তালিকায় প্রায় বেশিরভাগ সপ্তাহেই প্রথম স্থান দখল করে নেয়। ধারাবাহিকের জুটি কথা অগ্নি দর্শকদের খুবই পছন্দের জুটি। কিছু কিছু জুটি রয়েছে যেগুলো দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং দর্শক ভাবে হয়তো সেই জুটিগুলি বাস্তবেও সম্পর্কে রয়েছে। কথা এবং অগ্নির জুটি ঠিক সেরকম একটি জুটি।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল অঙ্কিত পুজো বাড়িতে না থাকার কারণে চিত্রা বার বার জুনিকে দোষ দিতে থাকে। এদিকে অগ্নির মা সঞ্চিতা বাড়ি ফিরে আসায় বি’পদে পড়েছে চিত্রা। কারণ চিত্রা একসময় সঞ্চিতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল চ’ক্রান্ত করে। চিত্রার স্মৃতি হারিয়ে যাওয়ার কারণে তার কিছু মনে পড়ছে না। অগ্নি বারবার করে চেষ্টা করছে সঞ্চিতার স্মৃতি ফিরিয়ে আনার জন্য।
কথা আজকের পর্ব ১৯ অক্টোবর (kotha Today Episode 19 October)
ধারাবাহিকে আজকে দেখানো হবে চিত্রা সঞ্চিতার খোঁজ নিতে থানায় গেছে মিস্টার বিশ্বাসের সঙ্গে দেখা করতে। আসলে চিত্রা সঞ্চিতাকে প্রথম বাড়িতে কাজ করতে দেখেছিল। সেই সময় সঞ্চিতার মুখ ঢাকা থাকায় তাকে চিনতে পারেনি, কিন্তু তার গলার স্বর তার খুব চেনা লেগেছিল। মিস্টার বিশ্বাস জানায় প্রায় বাইশ বছর আগেই সেপ্টেম্বর মাসের একটা দিনে সঞ্চিতার সঙ্গে দেখা হয়েছিল মিস্টার বিশ্বাসের। একটি হোমে তিনি ছায়া নামেই কাজ করতেন। মিস্টার বিশ্বাসের স্ত্রীয়ের দেখাশোনা করতেন সঞ্চিতা। এরপরই চিত্রা মিস্টার বিশ্বাসকে জানায় এতদিন যাকে ছায়া হিসেবে তিনি জানতো সে আসলে গুহ বাড়ির বড় বউ সঞ্চিতা। চিত্রা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল এবং তারপর এই তার একটা অ্যা’ক্সিডেন্ট হয় সেই অ্যা’ক্সিডেন্ট এই সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল সঞ্চিতা।
এদিকে অগ্নিকে দিয়ে নবপত্রিকা স্নান করানোর ইচ্ছা প্রকাশ করে তার দাদু। কিন্তু অগ্নি এসবের কোন কিছুতেই বিশ্বাস করে না তাই তার উপরে আশা রাখা বৃথা। এই সমস্ত আলোচনা শুনে কথার মনে প্রভাব পড়ে। সে প্রথমে কিছু না জানালেও পরে ভেবে দেখে একবার অগ্নিকে বলে দেখা যেতে পারে। এদিকে জুনিকে সমানে দো’ষ দিতে থাকে চিত্রা। অঙ্কিত বাড়িতে না থাকার কারণে জুনির উপরে তিনি চ’ড়াও হন। বাড়ির সবাই মিলেই চিত্রাকে বোঝাতে থাকে যে অঙ্কিত নিজের ইচ্ছেতেই বাড়ি থেকে বেরিয়েছে। এখানে জুনি বা কথার কোন দোষ নেই। কিন্তু চিত্রা তো নিজের জ্বালায় জ্বলছে। একদিকে সঞ্চিতা এসে পড়েছে অন্যদিকে জুনি এসে গেছে অঙ্কিতের জীবনে। আর সমস্তটাই হয়েছে কথার জন্য। তাই কথা কে মা’রার প্ল্যান করতে থাকে চিত্রা।
আরও পড়ুন: ঠাম্মির নিয়মের বেড়া’জাল ভেঙেই ছাড়ল সুধা! জমে গেল আজকের পর্ব
অন্যদিকে অগ্নি নিজের মাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে। অগ্নি স্বপ্ন দেখে তার মায়ের সমস্ত স্মৃতি মনে পড়ে গিয়েছে। তার মা তাকে চিনতে পারছে। তখনই ঘরে ঢোকে কথা। কথা বুঝতে পারে অগ্নি, স্বপ্ন দেখছিল। কথা অগ্নিকে ভালো মতো বোঝাতে থাকে যে তার মায়ের একদিন সমস্ত স্মৃতি ফিরে আসবে সে যেন ভগবানের উপর বিশ্বাস রাখে। এদিকে কথা ছলে বলে অগ্নিকে নবপত্রিকা স্নানের জন্য রাজি করাতে থাকে। কিন্তু অগ্নি আগেই কথার মতলব বুঝতে পারে এবং কথা কে স্পষ্ট না করে দেয়। অগ্নিকে কি করে রাজি করানো যায় সেটাই ভাবতে থাকে কথা। তারপর অগ্নির মায়ের কাছে গিয়ে কথা আবদার করে যাতে তিনি অগ্নিকে রাজি করায়। অন্যদিকে অগ্নি নিজের মায়ের জন্য চিন্তা করতে থাকে। এবার দেখার অপেক্ষায় অগ্নি কিভাবে নিজের মাকে সুস্থ করে তোলে।





