স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথা (kothha)। শুরুর সময় থেকেই রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক। সেই জন্যই সাপ্তাহিক টিআরপি তালিকায় ভালোমতন জায়গা দখল করে নিয়েছে। প্রায় প্রতি সপ্তাহতেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল কথাদের আয়োজন করা ক্যান্ডেল লাইট ডিনারে জুনি অঙ্কিতের জন্য স্পেশাল খাবার বানিয়েছে অগ্নি। কথা অগ্নি আবারো নিজেদের মধ্যে প্রেমের অভিনয় চালিয়ে যায়। আর তাতেই কাজ হয়, জুনি অঙ্কিত নিজেদের মধ্যে খাবার ভাগাভাগি করে খায়। তারপরই ছোটকা পেপার ডান্সের আয়োজন করে। সবাইকে জোড়ায় একটি কাগজের উপর নাচতে হবে। নাচের অনুষ্ঠান চলতে থাকে। জুনি অঙ্কিত একটু একটু কাছাকাছি আসতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে জুনি হঠাৎ সেখান থেকে বেরিয়ে যায়।
কথা আজকের পর্ব ১৮ aনভেম্বর (kothha Today Episode 18 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে জুনি ক্যাফে থেকে বেরিয়ে যাওয়ার পর অঙ্কিতরা সবাই মিলে বাড়ি চলে আসে জুনির কি হয়েছে সেটা দেখার জন্য। কেউই কিছু বুঝতে পারে না কি হয়েছে জুনির। সবাই মিলে প্ল্যান করে দুজনকে আরো কাছাকাছি আনার। কিন্তু অঙ্কিত ভীষণ অসস্তিতে পড়ে যায় জুনির কি হয়েছে সেটা ভেবে। এদিকে জুনি ঘরে এসে মনে মনে ভাবতে থাকে প্রান্তিক তার সঙ্গে যা করেছে সেটার পর জুনি কখনো ভাবতে পারেনি তার মধ্যে অনুভূতিগুলো বেঁচে রয়েছে। অঙ্কিতের সাথে আজ সময় কাটিয়ে জুনির মধ্যে সেই পুরনো ভালোলাগা অনুভূতিগুলো সে বুঝতে পেরেছে।
কাছাকাছি এলো জুনি অঙ্কিত
এরপর কথার বুদ্ধিতে জুনি অঙ্কিতকে একটা ঘরে বন্ধ করে দেয় সবাই মিলে। অঙ্কিত বারবার জুনির কথা ভেবে দরজা খুলে দিতে বলে সবাইকে কিন্তু কেউই কথা শোনে না। আসলে অঙ্কিত ভাবছে যদি জুনির খারাপ লাগে তাহলে কি ভাববে। এদিকে ভাইবোনদের এসব কাণ্ড দেখে বেশ মজাই পা জুনি। তার মধ্যে থেকে আস্তে আস্তে করে সেই ভয় ভীতিগুলো কেটে যাচ্ছে। এরপর জুনি অঙ্কিতকে বলে এত চিন্তা করতে না। জুনির কোন অসুবিধা হচ্ছে না। জুনির মুখ থেকে এই কথা শুনে অঙ্কিত একটু নিশ্চিন্ত হয়। তারপরে বাধ্য হয়ে একই ঘরে শুয়ে পড়ে দুজনে।
.আরও পড়ুন: বুড়োকে বিয়ে করে পাগলে গেল সুধা! এইবারে লাঠি দিয়ে বুড়োর ভবলীলা সাঙ্গ করবে সে!
এরপর দেখা যায় কথা এবং অগ্নিও প্রেমের অভিনয় করতে করতে কাছাকাছি চলে আসে। অগ্নির মনে কথার জন্য কিছু চলতে থাকে। কিন্তু অগ্নি সেটা বুঝতে পারে না। এরপরে পরদিন সকালবেলা কথা অগ্নির জন্য শীতের পোশাক বানাবে বলে অগ্নির মায়ের থেকে উল বোনা শিখতে চাই। এসব দেখে মনে মনে বেশ ভালই লাগে অগ্নির। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।





