গত সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক স্টার জলসার (Star Jalsha) কথা (Kothha)। শুরু থেকেই ধারাবাহিকটি নজর কেড়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকের প্রতিটি চরিত্র। অভিনেতা সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) সঙ্গে অভিনেত্রী সুস্মিতা দের (Susmita Dey) রসায়ন মন ছুঁয়ে গেছে দর্শকদের। টিআরপি (TRP) তালিকাতেও বর্তমানে প্রতি সপ্তাহেই কামাল করছে কথা।
তবে বর্তমানে গোপালের বাঁশি নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের গল্প। মা আনন্দীর কিরীটের পাথর গোপালের বাঁশির মধ্যে লুকিয়ে রেখেছিল তিলক। এরপর সুযোগ বুঝে সেটাকে চুরি করার চেষ্টা করে সে। আর তিলককে এই কাজে সাহায্য করেন চিত্রা গুহ। যদিও এবার হাতেনাতে ধরা পড়ে যায় তিলক। কিন্তু নিজেকে বাঁচাতে প্রান্তিকের সাহায্যে তিলককে ইনজেকশন দিয়ে প’ঙ্গু করে দেয় চিত্রা। তবে নিজের বুদ্ধির জোরে বাঁশি থেকে মা আনন্দীর কিরিটের পাথর শেষমেশ উদ্ধার করে আনে কথা।

কথা আজকের পর্ব ৪ সেপ্টেম্বর (Kothha Today Episode 4 September)
তবে তিলক ধরা পড়লেও তিলকের পিছনে যে একজন মাস্টার মাইন্ড রয়েছেন সেকথা বুঝতে সময় লাগেনি কথার। এরপরই দেখা যায় হাসপাতালেও নার্সের ছদ্মবেশে তিলকের অবস্থা দেখতে যায় চিত্রা। কিন্তু ভুলবশত তার হাত থেকে পড়ে যায় ট্রে। আর তখুনি কাকিমনির হাতের আংটিটা চিনে ফেলে কথা। যদিও কাকিমনি এমন কাজ করতে পারে সেকথা বিশ্বাস করতে চায়নি সে। কিন্তু নিজের চোখের সামনে থাকা প্রমাণগুলোকেও এড়িয়ে যেতে পারছে না কথা।
এরপরই দেখা যায় সকাল হতেই সবাই মিলে কথা বলতে থাকে প্রতরাশ কি হবে সেই নিয়ে। সকলের সামনেই দাদুর হাতে মা আনন্দীর কিরীটের পাথরগুলো তুলে দেয় কথা। যা দেখে কথার প্রশংসায় পঞ্চমুখ হন কর্তাদাদু। কিন্তু কথার প্রশংসা শুনেই রেগে যান চিত্রা গুহ। কর্তাদিদার কাছে গিয়ে কথার নামে বিষ ঢালার চেষ্টা করেন তিনি। যদিও তাতেও লাভ হয়নি বিশেষ। চিত্রার কথাকে গুরুত্ব দেননি কর্তাদিদা।
আরও পড়ুন: স্টার জলসার পর্দায় আসছে গেছো মেয়ে! মুখ্য চরিত্রে থাকছে জলসার জনপ্রিয় নায়িকা!
গোপালের জন্য বিশেষ ভোগ রান্না করল কথা
তবে চিত্রাকে দেখেই কথার চোখ চলে যায় চিত্রার আংটির দিকে। চিত্রার হাতে আংটি আছে কিনা সেটাও দেখার চেষ্টা করে সে। যা বুঝতে পেরে নিজের হাতটা লুকিয়ে নেন চিত্রা। এরপরই গোপালের জন্য নিজের হাতে আনারসের মোহনভোগ বানায় কথা। তারপরই শুরু হয় নাচ, গানের অনুষ্ঠান। সবাইকে একসঙ্গে হৈ হুল্লোড় করতে দেখে মায়ের কথা মনে পড়ে যায় অগ্নির। এরপরই পাচকমশাইয়ের সঙ্গে নাচে গানে মেতে ওঠে কথাও। গোপালের দয়ায় চিত্রার মুখোশ কি খুলে দিতে পারবে কথা? জানা যাবে আসন্ন পর্বে।





