স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে একের পর এক নতুন নতুন ধারাবাহিক। একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে পর্দায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থাগুলো। টিআরপি (TRP) তালিকা পিছিয়ে পড়া পুরোনো ধারাবাহিকগুলোকে সরিয়ে সেই জায়গায় চ্যানেল নিয়ে আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক যার মাধ্যমে পর্দায় ফিরছেন একসময়কার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে জিলিপি চোর ঝিল্লি চৌধুরী ও কংস মামার ঋষির টক, ঝাল, মিষ্টি প্রেমের গল্প তেঁতুলপাতা। ইতিমধ্যেই ধারাবাহিকে মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে আসছে একের পর এক বিরাট চমক। দর্শকদের মন জয় করে নিয়েছে ধারাবাহিকটি। টিআরপি তালিকাতেও বেশ ভালোই ফলাফল করেছে তেঁতুলপাতা।

সম্প্রতি তেঁতুলপাতার জন্য পর্দা থেকে বিদায় নিয়েছে তোমাদের রানী। এবার শোনা যাচ্ছে স্টার জলসার পর্দা থেকে বিদায় নিতে পারে অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল ও বঁধুয়া। জানা গেছে, স্টার জলসার পর্দায় আসতে চলেছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক। সূত্রে খবর, স্টার জলসার সম্প্রতি নতুন ধারাবাহিকের দায়িত্ব দিয়েছে চারটি জনপ্রিয় প্রযোজনা সংস্থাকে। আর সেই অনুযায়ী লুক সেট শুরু করেছে প্রযোজনা সংস্থাগুলো।
সম্প্রতি জানা গেছে স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক গেছো মেয়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই নতুন ধারাবাহিকটির লুক সেট। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় মুক্তি পাবে আসন্ন এই ধারাবাহিকটিতে প্রথম ঝলক। সূত্রে খবর, আসন্ন এই ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় থাকছে টলিপাড়ার জনপ্রিয় নায়ক নায়িকা। যাদের পর্দায় ফেরার আশায় দিন গুনছেন দর্শকরা।
আরও পড়ুন: কাতলার জালে বন্দী সুধা! বউকে বাঁচাতে সশরীরে হাজির তেজ!
আসছে নতুন ধারাবাহিক গেছো মেয়ে
ইতিমধ্যেই জানা গেছে, ম্যাজিক মোমেন্ট, সুরিন্দর ফিল্মস, রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থা ও টেন্ট সিনেমা নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসার পর্দায়। তার মধ্যে টেন্ট সিনেমার আসন্ন ধারাবাহিকটির নাম হতে চলেছে গেছো মেয়ে। শোনা যাচ্ছে আসন্ন এই ধারাবাহিকটির নায়িকা হবেন একজন গ্রামের মেয়ে, যে গাছে চড়তে খুব ভালো পারে। আর সেই কারণেই প্রযোজনা সংস্থা খুঁজছে এমন একজন মেয়েকে যে গাছে চড়তে পটু। সূত্রে খবর, আসন্ন এই ধারাবাহিকটির জন্য ইতিমধ্যেই অডিশন দিয়েছেন অভিকা মালাকার। যদিও এখন তাকে। কনফার্ম করেছি প্রযোজনা সংস্থা। আপনারা কাকে দেখতে চান এই চরিত্রে?





