বর্তমানে স্টার জলসার (Star jalsha) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কমলা ও সমান পৃথ্বীরাজ (Komola O Sreeman Prithwiraj)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের নায়ক মানিকের ভূমিকায় দেখা যাচ্ছে সুকৃত সাহা এবং নায়িকার ভূমিকায় রয়েছেন অয়ন্যা চ্যাটার্জী।
আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্য পথে গিয়ে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। বাল্য বিবাহ এবং বাল্য প্রেম এই ধারাবাহিকের প্রধান বিষয়। দুটো প্রাপ্তবয়স্ক মানুষ সব বুঝেও অনেক সময় একে অপরের সাথে থাকতে পারে না কিন্তু এই ধারাবাহিকে দুটি শিশুর কিভাবে একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস বজায় রেখেছে সেটাই দেখানো হয়েছে এই মেগায়।

দুঃখের বিষয় হল অন্য রকম কিছুই দর্শকরা সহজে গ্রহণ করতে পারেন না। তাই প্রতিদ্বন্দ্বী ধারাবাহিকের মুখে পড়ে নিজের জায়গা হারায় এই ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রতিদ্বন্দ্বী ধারাবাহিক যেখানে বেঙ্গল টপার সেখানে এই মেগা থেকে দশের মধ্যেও নেই।
ফলে শুরু হওয়ার মাত্র কয়েক পাশের মধ্যেই দর্শকদের আশঙ্কাকে সত্যি করে শেষ হতে চলেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। আগামী ১৯ শে নভেম্বর শেষ হয়ে যাবে এই মেগা এবং এর জায়গায় আসবে গীতা এলএলবি। সম্প্রতি হয়ে গিয়েছে ধারাবাহিকে অন্তিম পর্বের শুটিং।
আরও পড়ুন: সৌমিলির গোপন রহস্য ফাঁস হল তুঁতের কাছে! অভিষেক আর সৌমিলি সব চক্রান্ত এবার সকলের সামনে!
এবার প্রশ্ন হচ্ছে অন্তিম পর্বটি ঠিক কেমন হবে। দর্শকদের ধারণাই সঠিক প্রমাণিত হবে অর্থাৎ অন্তিম পর্বে গল্প অনেকটা এগিয়ে যাবে এবং নায়ক নায়িকা বড় হয়ে যাবে। প্রাপ্তবয়স্ক কমলা ও মানিককে দেখা যাবে। তবে খুশির খবর হলো প্রাপ্তবয়স্ক কমলা ও মানিক হিসেবে থাকবেন সুকৃত এবং অয়ন্যাই। শেষ পর্বে মুখবদল ঘটাবে না ধারাবাহিক কর্তৃপক্ষ।





