“অন্যায় বউমা নয়, তোমরা করছো”, শিমুলের হয়ে উঁচু গলায় পরাগকে জবাব দিল মধুবালা

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। প্রকৃত পক্ষে সমাজের বাস্তব দিকগুলি তুলে ধরেছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এই ধারাবাহিকটি প্রধানত নারী কেন্দ্রিক।

এ দিনের পর্বে দেখা যায় সেজেগুজে পুতুল আর শিমুল এসে শাশুড়ি মাকে বলে তারা নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছে। এই দেখে প্রচণ্ড রেগে যায় পরাগ। এরপর শিমুলের নামে আবারো নোংরা নোংরা মন্তব্য করে সে। পরাগের সাথে গলা মেলায় পলাশ। পরাগ বলে শিমুলের কোথাও যাওয়া চলবে না। কিন্তু শিমুলও নাছোড় বান্দা।

পরাগের কথা শুনে পুতুল বলে, সে অনেকদিন বিয়ে বাড়ি খায়নি। আজ সেজেগুজে সে বিয়ের বাড়ি যাচ্ছে পেট পুরে খাওয়া দাওয়া করবে, আর অনেক মজা করবে। পরাগ যেন শুধু শুধু তার বউটাকে না আটকায়। পুতুলের কথায় রেগে গিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় পরাগ। সৌভাগ্যবশত তাকে ধরে নেয় শিমুল। এই দেখে প্রচন্ড রেগে যায় মধুবালা।

আরো পড়ুন: টিআরপিতে সন্ধ্যা চমক! ফুলকির জায়গা দখল করতে দারুন ফল সন্ধ্যাতারার, রইল আজকের টিআরপি

মধুবালা রেগে গিয়ে তাদের বলে, পুতুল তাদের টাকায় খায়ও না পরেও না। পুতুলের গায়ে হাত তোলার কোন অধিকার নেই তাদের। শিমুল না থাকলে আজ পুতুলের বড় বিপদ ঘটে যেত। তখন হাত পা তুলে দুই ভাই বসে থাকতো। সব করতে হতো মধুবালাকেই। এসব শুনে পরাগ আর পলাশ তাদের মাকে বলে শিমুল নাকি তাদের মাকে কিনে নিয়েছে।

এরপর পরাগ শিমুলের আঁচল টেনে ধরে আর বলে, শিমুল যদি আর বাড়াবাড়ি করে তাহলে সেই লাঠিটা আনতে বাধ্য হবে। এইবার জোর গলায় শিমুলের পাশে এসে দাঁড়ায় তার শাশুড়ি মা। মধুবালা বলে, “বৌমা কিছু করেনি, যা করেছো সব তোমরা করেছো। তিলকে তাল করেছো তোমরা। আর কখনো বউ পেটানোর কথা আমার সামনে বলবে না। তাহলে আমি নিজে পাড়া-প্রতিবেশীদের জড়ো করব। বউয়ের গায়ে হাত তোলা তোমাদের বংশের ধারা। তবে আমার সামনে এসব চলবে না।” এরপর শিমুলকে বিয়ের বাড়ি যাওয়ার জন্য সম্পূর্ণ সমর্থন করেন তিনি। শিমুলের শাশুড়ি মায়ের ভিতরকার ভালো মানুষটা জেগে ওঠায় ভীষণ খুশি দর্শক মহল।