বিরাট দুঃসংবাদ! রোশনাই থেকে বিদায় নিচ্ছেন ধারাবাহিকের প্রধান মুখ! কিন্তু কেন

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতে সম্প্রচারিত অনুষ্ঠানগুলির মধ্যে বাংলা ধারাবাহিক (Bengali serial) দর্শকদের অন্যতম বিনোদন প্রদানকারী অংশ হয়ে উঠেছে। ধারাবাহিক ছাড়া এই মুহূর্তে বাংলার দর্শক এক মুহূর্ত থাকতে পারেন না। তাই ধারাবাহিকের প্রধান চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলি দিয়ে প্রত্যেকদিন নিজেদের সন্ধ্যাগুলিকে সাজিয়ে তোলেন তারা।

বর্তমানে টেলিভিশনে বাংলা ধারাবাহিকের শ্রেষ্ঠ সমাহার দেখা যায় মূলত স্টার জলসা, জি বাংলার মতন প্রথম সারির প্রধান চ্যানেলগুলিতে। এই সমস্ত চ্যানেল গুলোর মধ্যে অন্যতম হলো স্টার জলসা আর এই চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হয় তাদের মধ্যে একটি জনপ্রিয় ধারাবাহিক হলো রোশনাই। এই মুহূর্তে প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে।

এই ধারাবাহিকের মধ্যে দিয়েই টেলিভিশনের পর্দায় প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। এর আগে অন্যান্য ধারাবাহিকে কাজ করলেও প্রধান চরিত্রে এটাই তার প্রথম কাজ। এছাড়া এই ধারাবাহিকটি আরো একটি কারণে জনপ্রিয়তা পাচ্ছে, সেটা হল এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহু বছর পর টেলিভিশনের পর্দায় নায়ক হিসেবে ফিরে এসেছেন শন ব্যানার্জি।

তবে এবার শোনা যাচ্ছে এক বিরাট দুঃসংবাদ। ধারাবাহিক ছেড়ে চলে যাচ্ছে ধারাবাহিকের প্রধান স্তম্ভ প্রধান মুখ। এর আগেও জলসার বহু ধারাবাহিকে বহু চরিত্র বিশেষ করে প্রধান চরিত্রের বদল ঘটতে দেখেছেন দর্শকম মহল। কখনো ব্যক্তিগত সমস্যা আবার কখনো দর্শকদের অপছন্দের কারণ হয়ে ধারাবাহিক ছেড়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। তবে এইবার ধারাবাহিকের প্রধান স্তম্ভ ধারাবাহিক ছেড়ে দিচ্ছে জানতে পেরে বেশ মর্মাহত হয়েছেন দর্শকমহল।

এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ধারাবাহিকের পরিচালক সুজিত পাইন। যার পরিচালনায় এতদিন ধরে ধারাবাহিকটি সুন্দরভাবে দর্শকদের কাছে বিনোদন উপহার দিয়ে আসছিল সেই প্রধান ব্যক্তি এবার ছাড়ছেন ধারাবাহিক। শোনা যাচ্ছে জি বাংলায় আসন্ন নতুন ধারাবাহিকে পরিচালনা সুযোগ পেয়ে জলসার এই ধারাবাহিকটিকে ছেড়ে দিচ্ছেন তিনি। মন খারাপ রোশনাই ধারাবাহিকের গোটা টিমের। এই ধারাবাহিকে আসন্ন নতুন পরিচালক কি পারবেন ধারাবাহিকটির ঐতিহ্য বজায় রাখতে?