দশমীতে সুধার বিসর্জনের ব্যবস্থা করলো ত্বরিতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল ‘শুভ বিবাহ’ (Subho Bibaho)। ধারাবাহিকটি। ধারাবাহিকে তেজ সুধার জুটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিতে পেরেছে। ধারাবাহিকের গল্প শুরু থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করেছে। একটু একটু করে নিজেদের জায়গা দখল করে নিয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আ’গুনের হাত থেকে ঠাম্মিকে সুধা বাঁচিয়ে আনে। নিজের প্রাণের ঝুঁ’কি নিয়ে ঠাম্মিকে বাঁচানোর পরও তাকে ভুল বোঝে ঠাম্মি। আসলে এই সব প্ল্যান ছিল তেজের কাকার। সুধাকে মারার জন্য তেজের কাকা ফন্টে গুন্ডাকে দিয়ে সুধার ঘরে আগুন লাগিয়ে দেয় ওদিকে তেজের ঠাম্মি সুধাকে ঘরে আটকে রাখতে যায় তখনই আটকে পড়ে আগুনে। এরপর তেজ সুধা দুজন মিলে উদ্ধার করে ঠাম্মিকে।

Shubho Bibaho, Star jalsha, Bengali Serial, Serial, Bengali Telivision, শুভ বিবাহ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Shubho Bibaho Today Episode 25 October, শুভ বিবাহ আজকের পর্ব ২৫ অক্টোবর, শুভ বিবাহ আজকের পর্ব

শুভ বিবাহ আজকের পর্ব ২৬ অক্টোবর (Shubho Bibaho Today Episode 26 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বাড়িতে দশমীর দিন মায়ের বরণের আয়োজন করা হয়েছে। আর এদিকে সুধা তার শাশুড়িকে নিজের হাতে আলতা পরিয়ে দিচ্ছে। তারপর তেজ সুধাকে নিজের হাতে আলতা পড়িয়ে দেয়। প্রথমে সুধা অস্বস্তি বোধ করলেও পরে তেজ জোর করেই পরিয়ে দেয়।

জোছনার পাশে দাঁড়ালো সুধা

এদিকে বসু মল্লিক বাড়িতে দশমীর দিন উপস্থিত হয় ঠাম্মির ঠাকুরজি অর্থাৎ সুধার পিসি শাশুড়ি। তারা এসেই প্রথমে সুধার খোঁজ করে, সুধার বিয়েতে উপস্থিত না থাকার জন্য আশীর্বাদ করা হয়নি। তাই তাকে আশীর্বাদ করতে এসেছে। তারা এসেই এক সুখবর জানায় সবাইকে। মহিলা ব্যবসা সমিতির এই বছরের বিজয়ী হয়েছে তেজ বেকারির কানন বালা দেবী। এই খবর শুনে তো প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যায়।

এরপর পিসি শাশুড়ি সুধাকে বংশের গয়না দিয়ে আশীর্বাদ করতে চাইলে সেই গয়না তার থেকে কেড়ে নেয় ঠাম্মি। এদিকে ত্বরিতা এসে শিলা ও অমলের কথা বলে তার শ্বশুরকে। আর সবাই মিলে সুধাকে বিপদে ফেলার প্ল্যান করতে থাকে। অন্যদিকে জোছনা মায়ের বরণ করতে না চাইলেও পরে মা কাকিমার অনুরোধে মায়ের বরণ করতে যায়। মায়ের বরণ করতে গিয়ে সেখান থেকে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে জোছনা। কিন্তু সুধা তাকে বাঁচিয়ে নেয়। জোছনার শ্বাশুড়ি তাকে দোষারোপ করতে থাকে। তখন জোছনার পাশে দাঁড়ায় উজ্জ্বল, জোছনার মনে জায়গা তৈরি করছে সে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।