সম্প্রচারের আগেই প্রকাশ্যে টিআরপি তালিকা! এই সপ্তাহে রয়েছে এক বিরাট চমক!

স্টার জলসা (Star Jalsha) না জি বাংলা (Zee Bangla), ধারাবাহিকগুলো, মধ্যে চলতে থাকে লড়াই। কে হবে বেঙ্গল টপার? কে দখল করবে স্লট? এই প্রশ্নগুলো বারবার ঘুরতে থাকে সকলের মনে। তাদের পছন্দের ধারাবাহিকটি স্লট দখল করতে পারল কিনা? প্রথম পাঁচে জায়গা দখল করতে সক্ষম হল কিনা? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকার।

প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহেও আগামীকাল আসবে টিআরপি তালিকা। তবে বর্তমানে টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই যেভাবে চমক দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই সপ্তাহের টিআরপি তালিকাতেও যে বিরাট চমক থাকবে তা বলাই বাহুল্য। সম্প্রতি কিছুক্ষণ আগেই প্রকাশ্যে এসেছে আগাম টিআরপি তালিকা। যার দেখে ইতিমধ্যেই আন্দাজ করা যাচ্ছে ধারাবাহিকগুলোর ভাগ্য।

জানা যাচ্ছে এই সপ্তাহের শেষ সপ্তাহে সন্ধ্যে ৬টার স্লটেও পুবের ময়নাকে হারিয়ে বিজয়ী হতে চলেছে তোমাদের রানী। পাশাপাশি চলতি সপ্তাহে সন্ধ্যে সাড়ে ৬টায় সামান্য পার্থক্যকে কে প্রথম কাছে এসেছিকে পরাস্ত করতে চলেছে গীতা LLB। যদিও বিয়ে পর্বের কারণে বাড়তে চলেছে কে প্রথম কাছে এসেছির টিআরপি। এরপর সন্ধ্যে ৭টায় ফের দারুণ টক্কর দেখা যাবে কথা আর জগদ্ধাত্রীর মধ্যে। তবে সামান্য পার্থক্যে বিজয়ী হতে পারে কথা।

নিম ফুলের মধুকে পরাস্ত করতে চলেছে উড়ান

তবে সন্ধ্যে সাড়ে ৭টার স্লটে আসে না পরিবর্তন। ফের ফুলকির কাছে বিরাট ব্যবধানে পরাস্ত হচ্ছে স্টার জলসার বঁধুয়া। কিন্তু রাত ৮টার স্লটে দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই। স্টার জলসার পর্দায় জমে উঠেছে উড়ান, অপরদিকে নতুন চমকে জিরে কমতে পারে নিম ফুলের মধুর টিআরপি। জানা যাচ্ছে এই সপ্তাহেই হয়ত প্রথমবার স্লট পেতে পারে উড়ান। রাত সাড়ে ৮টায় কোন গোপনে মন ভেসেছেকে কড়া টক্কর দিতে চলেছে শন ব্যানার্জীর রোশনাই। তবে সামান্য ব্যবধানে বিজয়ী হতে পারে কোন গোপনে মন ভেসেছে।

ফের স্লট দখল করছে মিঠিঝোরা

রাত ৯টায় এই সপ্তাহে কমতে পারে শুভ বিবাহর টিআরপি। কিন্তু তবুও ডায়মন্ড দিদির থেকে এগিয়ে থাকতে চলেছে শুভ বিবাহ। এরপর রাত সাড়ে ৯টা এবং ১০টার স্লটে অনুরাগের ছোঁয়া থেকে হরগৌরী পাইস হোটেলকে পরাস্ত করে ফের বিজয়ী হতে পারে মিঠিঝোরা। অপরদিকে চিনিকে অল্প পার্থক্যে পরাস্ত করতে চলেছে মালাবদল। এই সপ্তাহে টপার হওয়ার যোগ্য দাবিদার ফুলকি এবং গীতা LLB। এবার দেখার পালা আগামীকাল কি হয়?