স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়ায় (Anurager chowa) ধারাবাহিকে বর্তমানে চলছে টানটান উত্তেজনাময় পর্ব। বহু সপ্তাহ পর ধারাবাহিকের টিআরপি আবার একটু একটু করে আগের জায়গায় ফিরছে। প্রথম পাশে চতুর্থ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকের নাম। ধারাবাহিকের প্লট এতটাই আকর্ষণীয় হয়ে উঠছে যে আবার ভিড় জমছে টেলিভিশনের সামনে।
আরো পড়ুন:শিমুলকে বাঁচাতে অবশেষে শতদ্রুর সাহায্য নিল বিপাশারা, জেলে থাকা কয়েদিদের বন্ধু বানালো শিমুল!
বর্তমান গল্প অনুযায়ী, মিশকা রুপার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করে, তাকে খুন করার চেষ্টা করে। তার জন্য এখনো অব্দি রুপার সোজা ভাবে হাঁটতে পারে না। এতদিন ধরে দীপা সবকিছুর জন্য মিশকাকে ছাড় দিয়েছিল। কিন্তু সে দীপার সন্তানের ওপর আঘাত করে খুব ভুল করেছে। তাই দীপা মিশকাকে নিজের জায়গাটা ভালো করে বুঝিয়ে দিয়েছে। এখন তার জায়গা হয়েছে গারোদের অন্ধকারে।
আজকের পর্বে দেখা যায়, একজন কয়েদি মিশকার ওপর জোর জুলুম চালায়। উপায় না পেয়ে তাকে সেই মহিলার সব কথাই শুনে চলতে হয়। আজ সেই মহিলা বলে ওঠে, সে এই জেলে আর কটা দিনের অতিথি তারপরেই সে এইখান থেকে বেরিয়ে যাবে। কথাটা শোনা মাত্রই জ্বলজ্বল করে ওঠে মিশকার চোখ। যেন একটা নতুন উপায় পেয়েছে সে। এরপর সেই কয়েদিকে খাতির যত্ন করতে থাকে মিশকা। কারণ সেই হতে চলেছে মিশকার পরবর্তী চাল।
এই কয়েদিকে ব্যবহার করেই মিশকা তার শত্রুদের ঘুম ওড়ানোর পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে পাপাই লাবণ্য সেনগুপ্ত সমস্ত কিছু বাজেয়াপ্ত করার দিকে আরো একধাপ এগিয়ে যায়। মিশকাও তার চালে সফল হয়। ওই মহিলাকে ব্যবহার করেই নিজে জেল থেকে বেরোয় সে। সময়ের আগেই নিজের কুট বুদ্ধি ব্যবহার করে কার্যসিদ্ধি করে ফেলে সে। আর তারপরেই সে দেখা করে তার পাপাইয়ের সাথে।
View this post on Instagram
তবে কি আবার নতুন করে পাপাইয়ের সাথে হাত মিলিয়ে দীপার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র শুরু করবে মিশকা? ভাঙাচোরা দীপাকে তবে কি এবার পুরোপুরি ভেঙে গুড়িয়ে দেবে সে? অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি পাপাইয়ের সাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন “পাপাই মেরে পাপাই।” এখান থেকেই দর্শকদের অনুমান এইবার জেল থেকে পালিয়ে পাপাইয়ের সাথে হাত মিলিয়ে নতুন চক্রান্ত রচনা করবে সে।





