মরেনি মিশকা, তিশকা হয়ে ফিরে এলো ডুপ্লিকেট মিশকা!

বরাবর ভীষণ অভাগা স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। ঠিক ভুল না ভেবেই ভালো মন্দ বিচার না করেই বারবার তাকে আঘাত করেছে তার কাছের মানুষরা। তবুও কখনো নিজের কথা না ভেবে প্রত্যেকবার সেই কাছের মানুষের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই করে গিয়েছে এই ধারাবাহিকের নায়িকা। বর্তমানে গল্প বেশ জমে উঠেছে।

বর্তমান গল্প অনুযায়ী, অনেক সাহস সঞ্চয় করে জঘন্য সব অপরাধিদের সাথে লড়াই করে ডাক্তারবাবুকে জীবিত অবস্থায় তাদের কবল থেকে বের করে আনে। দীপা ভেবেছিল এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, এবার সে তার স্বামী এবং সন্তান নিয়ে সুখে সংসার করতে পারবে। কিন্তু তার কপালে সেই সুখ নেই। বেশ কিছুটা স্মৃতি ফিরলেও, সূর্যর জীবনের অনেকটা সময় তার মাথা থেকে মুছে যায়। আর সেই সময়ের মধ্যেই অবস্থান করছিল দীপা। তাই স্বাভাবিকভাবে সে দীপাকেও ভুলে যায়।

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৯ জুলাই (Anurager Chowa Today Episode 19 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বাড়ি এসে সূর্য পড়তে বসার জন্য ছটফট করতে থাকে। তাকে সবাই মিলে একটু বিশ্রাম নিতে বলে কিন্তু সূর্য শুনতে চায় না। এমন সময় সেখানে স্কুল ছাত্রীর বেশে চলে আসে উর্মি। নিজেকে সে জয়ের সহপাঠী বলে পরিচয় দেয়। এরপর জয় কে নিয়ে সেখান থেকে সে চলে যায়। বিষয়টা বেশ অদ্ভুত লাগে সূর্যর। কারণ লাবণ্য বরাবর ভীষণ রাগী প্রকৃতির। সে এসব কিছুতেই মেনে নেয় না। কিন্তু জয়ের বেলায় কি সুন্দর মেনে নিলো।

আরো পড়ুন: লালকুঠির পর তুমি আশেপাশে থাকলে, একের পর এক ফ্লপ মেগা! কপালে হাত রকমার!

এরপর সেখানে চলে আসে ডাক্তার সান্যাল। সে সূর্যকে বলে, পড়াশোনা করার ক্ষেত্রে সে তাকে সাহায্য করবে। এছাড়াও দুটো বই সূর্যকে দেয় ডাক্তার সান্যাল। সূর্যর সবকিছুই খুব চেনা চেনা মনে হয়। ঘরে গিয়ে নিজের আলমারিতে বাচ্চাদের দুটো জামা দেখে বেশ অবাক হয় সে। লাবণ্য তাকে বলে, এই জামাগুলোকে দান করার জন্য রেখেছে। ওই মুহূর্তে ঘোমটা মাথায় দিয়ে সেখানে উপস্থিত ছিলো দীপা। কথাগুলো শুনে তার বেশ কষ্ট হয়। এরপর দীপা বাড়ি যেতেই সোনা রুপা বলে, এবার তাদের বাবা তাদেরকে চিনতে পারবে তো? দীপা সোনা রুপাকে মিথ্যে আশ্বাস দেয়।

মিশকা নয়, ফিরে এলো তিশকা

এদিকে মিশকার বডি দাহ করার সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। একে একে সবাই সেখানে উপস্থিত হয়। কিন্তু দীপা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারে না যে এত সহজে শেষ হয়ে গেল মিশকা। কিছুক্ষণ পরে গাড়ি থেকে নেমে আসে একজন মহিলা। তাকে দেখতে অবিকল মিশকার মতন। দীপা তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে তিশকা বলে পরিচয় দেয়। তবে কি এবার খোলস ছেড়ে নতুন রূপে ফিরল মিশকা? কোন দিকে এগোচ্ছে গল্প?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)