বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray)। নেট দুনিয়ায় অভিনেত্রী জনপ্রিয়তা বিপুল। সামাজিক মাধ্যমে তার ছবি থেকে ভিডিও, দেখতে ভীষণ পছন্দ করেন তার অনুরাগী নেটিজেনরা। ধারাবাহিকের পাশাপাশি বর্তমানে তিনি কাজ করছেন ওয়েব সিরিজেও (Web series)। রূপকথার গল্প থেকে শুরু করে রহস্য রোমাঞ্চে ভরা কাহিনী পর্দায় বারবার উপহার দিয়েছেন রুকমা। নায়িকার পাশাপাশি খল চরিত্রেও দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে প্রথম ধারাবাহিকের পর বারবার শুধুমাত্র নিরাশাই পেয়েছেন অভিনেত্রী।
রুকমা রায় অভিনীত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা
২০১৪ সালে সুরিন্দর ফিল্মসের প্রযোজিত কিরণমালা ধারাবাহিকে হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রুকমা। ধারাবাহিকটিতে রাজকুমারী কিরণমালার চরিত্রে রুকমার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছিল সকলের। প্রায় ২ বছর পর্দায় চলেছিল ধারাবাহিকটি। বেশ কয়েকবার দখল করেছিল স্লট। তবে কিরণমালা শেষ হতেই বদলে যায় রুকমার ভাগ্য। কিরণমালার পর আর কোন ধারাবাহিকে নায়িকার চরিত্রে তাকে সেইভাবে মেনে নেননি দর্শকরা।

কিরণমালার পর পর্দায় থেকে হারিয়ে গেছে রুকমার ম্যাজিক
কিরণমালার পরেই কুন্দ ফুলের মালা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করার সুযোগ পান অভিনেত্রী রুকমা। কিন্তু স্টার জলসার পর্দায় ম্যাজিক মোমেন্টসের এই ধারাবাহিকটি জনপ্রিয়তা পায়নি একেবারেই। ফলে বছর ঘুরতে না ঘুরতেই বিদায় নেয় রুকমার দ্বিতীয় ধারাবাহিকটি। তারপর প্রতিদান, বাঘ বন্দি খেলা ধারাবাহিকের হাত ধরে খল অভিনেত্রী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন রুকমা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ধারাবাহিক দুটিও পর্দায় চলেনি বেশিদিন।
এরপরই ২০২০ সালে খড়কুটো ধারাবাহিকটিতে অনন্যা ওরফে তিন্নির চরিত্রে পর্দায় ফিরে জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী। যদিও সেটা ছিল খলচরিত্র। খড়কুটোর পর ২০২১ সালে দেশের মাটি ধারাবাহিকে দ্বিতীয় নায়িকার চরিত্রে তাকে দেখেছে দর্শকরা। যদিও সেখানেই জনপ্রিয়তা অর্জন করতে পারেননি রুকমা। তারপরই জি বাংলার ভৌতিক ধারাবাহিক লালকুঠী এবং সান বাংলার ধারাবাহিক রূপসাগরে মনের মানুষেও অভিনয় করেছেন রুকমা রায়।
আরও পড়ুন: নায়িকা বদল হতেই শেষ হচ্ছে জলসার জনপ্রিয় মেগা!
কেন টিআরপিতে ভালো ফল করতে পারছে না রুকমা রায়ের ধারাবাহিকগুলি?
তবে এই দুটি ধারাবাহিকও বিশেষ কামাল করতে পারেনি পর্দায়। রূপসাগরে মনের মানুষের পর সম্প্রতি রুকমা রায়কে দেখা যাচ্ছে তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকে। অসুস্থতার কারণে ধারাবাহিকটি ছেড়ে দেন অভিনেত্রী অঙ্গনা রায়। আর বর্তমানে অঙ্গনার চরিত্র অর্থাৎ পার্বতীর চরিত্রে তাকে দেখছেন দর্শকরা। কিন্তু এবার টিআরপি তালিকা থেকে নিরাশা পেয়েছেন অভিনেত্রী। রুকমা আসার পরও বাড়েনি তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকের টিআরপি বরং কমে গেছে আরও। অনেকেই মনে করেছেন অঙ্গনা ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার ফলেই আরও কমেছে টিআরপি। কিন্তু কেন হচ্ছে এমন? কেন ব্যাক টু ব্যাক রুকমার সমস্ত ধারাবাহিকগুলো ব্যার্থ হচ্ছে এইভাবে? তবে কি রুকমাকে মুখ চরিত্রে দেখতে চাইছেন না দর্শকরা? আপনাদের কি মতামত? আপনার কী মুখ্য চরিত্রে রুকমা রায়কে দেখতে চান?





