এই মুহুর্তে বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। নতুন নতুন সব গল্প নিয়ে দর্শকদের ড্রয়িং রুম ভরিয়ে তুলছে ধারাবাহিকের চ্যানেলগুলি। কিছু দিন আগেই এক নতুন গল্প নিয়ে স্টার জলসায় চলে এলো এক নতুন মেগার প্রথম প্রোমো। এই মেগার নাম হলো কথা।
মূলত বাংলা টকিজ প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি নতুন সিরিয়াল আসতে চলেছে জলসায়। আর এটাই স্টার জলসায় বাংলা টকিজের প্রথম কাজ। সম্প্রচারিত হয়েছে ধারাবাহিকের প্রথম প্রোমো এবং সেখানেই প্রকাশ পেয়েছে নায়ক নায়িকার নাম।
ধারাবাহিকের নায়ক হিসেবে দেখা যাচ্ছে সাহেব ভট্টাচার্যকে এবং কথা ধারাবাহিকের নায়িকা হিসেবে থাকার কথা ছিল সুস্মিতা চক্রবর্তীর। কিন্তু হঠাৎ করে মত বদল। নায়িকা রূপে এবার ফিরতে চলেছে মনামী ঘোষ!
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে মনামী আসে নায়কের রেস্টুরেন্টে এবং নায়ক বেশ সুন্দর ভাবে তাকে খাবার পরিবেশন করেন। কিন্তু নায়িকার গোবর সারের গন্ধ নায়ক এবং মনামীর মধ্যেকার কথোপকথনে ব্যাঘাত ঘটায়।
আরও পড়ুনঃ মনফাগুনের পর আবারো নতুন মেগাতে ফিরছেন সৃজলা, বিপরীতে থাকছেন জনপ্রিয় নায়ক!
কিন্তু শেষে দেখা যায় নায়ক নায়িকার ঝগড়া দেখে মনামী বলে ওঠে, “তেলে জলে কি কখনো মিশ খায়?” অর্থাৎ নায়িকা পরিবর্তনের কোনো বিষয় না থাকলেও পরবর্তীতে মনামীকে এই মেগায় দেখা গেলেও যেতে পারে।





