টলিপাড়ার জনপ্রিয় জুটি অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee)। শুধু পর্দাতেই নয়, বাস্তবে জীবনে এই জুটি একটানা রাজত্ব করে চলেছে দর্শকদের মনে। তাদের একসঙ্গে দেখেই উত্তেজনা, আনন্দ ছড়িয়ে পড়ে দর্শকদের মনে। সামাজিক মাধ্যমে হোক বা সিনেমা বা ওয়েব সিরিজে, পর্দায় তাদের রসায়ন বারবার নজর কেড়েছে সকলের।
চলতি সময়ে বাংলা ধারাবাহিকের পাশাপাশি ওটিটির জগতেও বিপুল খ্যাত অর্জন করেছে এই দম্পতি। বর্তমানে এই দুজনের হাতেই রয়েছে একের পর এক প্রজেক্ট। স্টার জলসার ধারাবাহিকের ‘ঠিক যেন লাভ স্টোরি’র হাত ধরে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন নীল ভট্টাচার্য। ধারাবাহিকটি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল পেয়েছিল ছোটপর্দায়। অপরদিকে স্টার জলসারই ধারাবাহিক খোকাবাবুর মাধ্যমে অভিনয় জ্যাট শুরু করেছিলেন তৃণা সাহা।
বিনোদন জগতে কাজের সূত্রেই আলাপ হয়েছিল দুজনের। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েন তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। তবে বিবাহের পরও এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই টলিপাড়ায়। যদিও চলতি বছরেই শুরুতেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়েও তোলপাড় হয়ে উঠেছিল টলিপাড়া।
ভাঙন ধরেছে তৃণা সাহা ও নীল ভট্টাচার্যের সম্পর্কে?
শোনা যাচ্ছিল চির ধরেছে নীল ও তৃণার সম্পর্কে। তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে বলেই দাবি করেছিলেন অনেকেই। তবে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়েই একসঙ্গে রয়েছেন দুজনে। কাজ করে চলেছেন একসঙ্গে। তবে তার মাঝে শোনা গেল বড় সংবাদ। তৃণার সঙ্গে বৌবাহিক জীবনে সুখী নেই নীল। সংসার নেই শান্তি। অভিনেতার বেফাঁস মন্তব্য শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। তাহলে কি সত্যিই ভাঙন ধরল ভালোবাসায়?
আরও পড়ুন: বাস্তবে কে এই ঘটক দিদি? জানেন এই অভিনেত্রী কার কন্যা?
কি বলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য?*
জি বাংলার পর্দায় আসছে নীল ভট্টাচার্যের নতুন ধারাবাহিক অমর সঙ্গী। আর সেই কারণেই রবিবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন ধারাবাহিকের তারকারা। সেখানে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলিকে অভিনেত্রী রচনা জিজ্ঞাসা করেন নীলের ব্যাপারে। অভিনেত্রী জানান নীল ভীষণ কুল। সঙ্গে সঙ্গেই রচনা নীলকে প্রশ্ন করেন কিভাবে এত কুল থাকেন তিনি? উত্তরে অভিনেতা হেসে জানান সমস্ত চিন্তা তিনি বাড়িতে রেখে আসেন। অভিনেতার কথা শুনেই হেসে ফেলেন রচনাও।





