অসুস্থ ছেলেকে ব্যাবহার করে টাকা রোজগার! অয়ন-মৌমিতার কাণ্ডে বেজায় চটলেন দর্শক

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে নিম ফুলের মধু ধারাবাহিকের জনপ্রিয়তা। পর্দায় পল্লবী শর্মা (Pallavi Sharma) ও রুবেল দাসের (Rubel Das) অসাধারণ জুটি ভীষণ পছন্দ করেছেন দর্শকদের। পর্ণা আর সৃজনের একে অপরের প্রতি ভালোবাসা, পরিবার এবং সন্তানের প্রতি স্নেহ দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।

যদিও শুধু পর্ণা আর সৃজনই নয়, নিম ফুলের মধু ধারাবাহিকের আরও একটি জুটি নজর কেড়েছে দর্শকদের। আর সেটা হল অয়ন আর মৌমিতার জুটি। এই দম্পতির কীর্তিকলাপ দেখে রীতিমতো হতবাক হয়েছেন দর্শকরা। ঘর শত্রু বিভীষণ কথাটা বোধহয় অয়ন আর মৌমিতার জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। তবে তাদের একটি ব্যবহার আরও তাজ্জব করেছে দর্শকদের। অর্থের প্রতি তাদের অগাথ লোভ। এতবার শিক্ষা পাওয়ার পরও একফোঁটাও শুধরায়নি এই দম্পতি।

Bengali serial, Bengali television, Neem Phooler Madhu, Pallavi Sharma, Rubel Das, Zee Bangla, জি বাংলা, নিম ফুলের মধু, পল্লবী শর্মা, বাংলা টেলিভিশন, বাংলা ধারাবাহিক, রুবেল দাস

মৌমিতার লোভের কারণে জেলে দিয়েছিল বুবাই

এমনকি নিজেদের সন্তান বুবাইকেও দেখায়নি তারা। আগের একবার মোবাইল ফোন আর পারফিউম আনার জন্য বুবাইকে ঘোতনের মতো একজন কাছে পাঠিয়েছিল মৌমিতা। ঘোতনের কারণেই ডাকাতি করতে যেতে বাধ্য হয় বুবাই। শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে ঘোতনকে ধরিয়ে বুবাইকে জেল থেকে ছড়িয়ে নিয়ে আসে পর্ণা। কিন্তু তাতেও হুশ আসেনি মৌমিতার। সেইসময়ও সমস্ত দায় সে চাপিয়ে দিয়েছিল পর্ণার ওপর। এমনকি বুবাইকে জেল থেকে ছড়িয়ে আনার পরই বদলে গিয়েছিল মৌমিতার বুলি। তার কথায় ভগবানের দয়ায় বুবাই জেল থেকে ফিরে এসেছে।

ঈশার থেকে টাকা দিয়ে আহিরকে ছেড়ে দিল অয়ন মৌমিতা

তবে এবার যেন সমস্ত সীমাই লঙ্ঘন করছে এই দম্পতি। ঈশার কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে নিজের ছেলের দোষীদের এইভাবে ছেড়ে দিল মৌমিতা আর অয়ন! একবারও ভাবল না ছেলের মনের ওপর দিয়ে কি ঝড় যাবে! তার কেমন লাগবে! যাকে বুবাই নিজের শিক্ষাগুরু মানত সেই মানুষটার এইভাবে অকালে চলে যাওয়া কিভাবে মেনে নেবে বুবাই? কি হবে বুবাইয়ের ভবিষ্যৎ? ছেলের পড়াশোনা, স্বাস্থ্য সবকিছুকে উড়িয়ে দিয়ে শুধু টাকার লোভে ঈশার সমস্ত কথা মেনে নিল মৌমিতা আর অয়ন!

আরও পড়ুন: সোনামনির জীবন অতিষ্ট করে তুলছে কূটনী ত্বরিতা! খলনায়িকার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শক

দর্শকদের কাঠগড়ায় অয়ন-মৌমিতা

ধারাবাহিকের এই পর্বটি দেখে কষ্ট হয়েছে অনেকেরই আবার অনেকে বিরক্তিও পোষণ করেছেন সামাজিক মাধ্যমে। এ কেমন বাবা-মা যে নিজের ছেলে ভালোই বোঝেনা! এরূপ প্রশ্ন ভরে গেছে সমাজ মাধ্যমের পাতা। ছেলের এরকম পরিস্থিতিতে যেখানে সর্বপ্রথম তার বাবা মায়ের এগিয়ে আসার কথা সেখানেই তারাই নীরব দর্শক। রুচিরা, পিকলু, বর্ষা এমনকি পুঁটিও নিজের সাধ্য মতো সব কিছু করেছে কিন্তু সেখানে বুবাইয়ের মা-বাবা হয়ে অয়ন আর মৌমিতা কি করল পর্ণাকে দোষারোপ করা ছাড়া? যে কাকা কাকিমারা বুবাইয়ের জন্য এতসব কিছু করল তাদেরকেই এইভাবে অপমান করল অয়ন আর মৌমিতা! বর্তমানে ধারাবাহিকগুলোতে নাকি খলচরিত্র হয়না সবই নাকি গ্রে চরিত্র, আচ্ছা এমন বাবা মা কি বাস্তবেও হয়? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।