বাংলা মিডিয়ামের পর ফের ছোট পর্দায় নীল ভট্টাচার্য! সঙ্গে থাকছেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা!

বর্তমানে বিনোদন দর্শকদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলা বিনোদন জগতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক (Bengali Serial)। নতুন নতুন সব গল্প নিয়ে দর্শকদের (Audience) মন মাতিয়ে তুলছে ধারাবাহিকের চ্যানেলগুলি। বাংলা বিনোদন প্রদানকারী একটি অন্যতম হলো স্টার জলসা।

এইবার ফের এক নতুন গল্প নিয়ে আসতে চলেছে এক প্রথম সারির চ্যানেল। ধারাবাহিকের চ্যানেলগুলি বর্তমানে বেশ অন্য রকম আর আকর্ষণীয় মেগা সম্প্রচার করছে। পুরনো ধাঁচে দর্শকরা বেশ একঘেয়েমীর শিকার হচ্ছে। তাই নতুন নতুন গল্প নিয়ে আসছে চ্যানেল নির্মাতারা। আর এই আসন্ন ধারাবাহিকে থাকতে চলেছেন বেশ জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রী।

বর্তমানে একটি ধারাবাহিকের কেন্দ্রবিন্দু হল টিআরপি। এই টিআরপি না থাকলে কোন ধারাবাহিকের মূল্য দেয়না চ্যানেল কর্তৃপক্ষ। টিআরপি কমে যাওয়ার সাথে সাথেই সেই ধারাবাহিকটিকে ব্রাত্য করে দেয় চ্যানেল। আর ঠিক তেমনটাই হয় স্টার জলসার জনপ্রিয় মেগা বাংলা মিডিয়ামের সাথে। তবে এইবার দর্শকদের জন্য রয়েছে এক সুখবর।

বাংলা মিডিয়ামের নায়ক নীল ভট্টাচার্য আরো এক নতুন ধারাবাহিকে। জনপ্রিয় প্রোডাকশন হাউস অ্যাক্রোপলিস এর আন্ডারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। জানা যাচ্ছে ধারাবাহিকের নাম দোলনা ঘর। এখন প্রশ্ন হচ্ছে কোন জনপ্রিয় অভিনেত্রী থাকবেন এই ধারাবাহিকে?

আরও পড়ুনঃ নায়িকার পর জনপ্রিয় ধারাবাহিকে বদলে গেল নায়ক! জানলে মন খারাপ হবে আপনাদের‌ও

Debchandrima Singha Roy

এই ধারাবাহিকের নীলের বিপরীতে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে। তবে এই ধারাবাহিকটি কবে এবং কোন চ্যানেলে আসবে সেই নিয়ে এখনো অব্দি কোনো চূড়ান্ত খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।