বাংলা টেলিভিশনের পর্দায় শুধু যে ধারাবাহিকগুলি জনপ্রিয় হয় এমনটা একেবারেই নয়, জনপ্রিয় হয় জুটি। কিছু কিছু ধারাবাহিক দেখার পর নায়ক-নায়িকাকে পছন্দ না হলেও জুটি হিসেবে দেখতে দেখতে তারা চোখে সয়ে যায়। আর তাই কেউ একজন সরে গেলে ভালো লাগে না দর্শকদের।
এই যেমন সম্প্রতি Love আজ কাল-এ শ্রাবণ চরিত্রের মুখ বদল হয়েছে। এসেছেন তৃণা সাহা। তাকে মেনে নিতে অসুবিধা হচ্ছে দর্শকদের। যেমন ‘অনুরাগের ছোঁয়া’র হাত ধরে ফের টেলি দুনিয়ায় কামব্যাক করেছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তার মতো হেভি ওয়েট তারকা এই ধারাবাহিকে আসায় কোনঠাসা হয়ে পড়েছেন এই ধারাবাহিকের মূল নায়ক দিব্যজ্যোতি দত্ত।

এর আগেও এক্কাদোক্কা ধারাবাহিকে একজন নায়ক থাকা সত্ত্বেও নিয়ে আসা হয়েছিল অভিনেতা প্রতীক সেনকে। সেখানেও দুই নায়কের মধ্যে চাপা প্রতিদ্বন্দ্বিতা নজর কেড়ে ছিল সবার। আর এবার ফের এক নায়ককে সরিয়ে নিয়ে আসা হল এক নতুন নায়ককে এক জনপ্রিয় চ্যানেলে।
সান বাংলার পর্দায় ‘রূপসাগরে মনের মানুষ’ ধারাবাহিক দিয়ে সান বাংলায় পা রেখেছেন কিরণমালা খ্যাত অভিনেত্রী রুকমা রায়। এই ধারাবাহিকে তার সঙ্গে জুটি বেঁধেছিলেন নবাগত অভিনেতা দেবায়ন ভট্টাচার্য। তাকে নায়ক হিসেবে শুরুতে পছন্দ না করলেও ধীরে ধীরে অভিনয়ের জোরে জায়গা করে নেন তিনি।
আরও পড়ুনঃ জেলের ভিতর শাশুড়ির সঙ্গে ভাসান ডান্স ফুলকির! হাসি মুখে কয়েদির নাচ দেখছে পুলিশ! ফের কটাক্ষের মুখে ফুলকি

কিন্তু হঠাৎই তাকে সরিয়ে এই ধারাবাহিকে এক নতুন নায়কের এন্ট্রি ঘটানো হয়। তিনি হলেন সায়ন মুখোপাধ্যায়। তার চরিত্রের নাম উজান। তবে রূপের পরিবর্তে নায়ক হিসেবে সায়নকে মেনে নিতে পারছেন না দর্শকরা।





