জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পূবের ময়না’ (Puber Moyna)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী ঐশানী দে (Oishani Dey)। আদতে স্কুল পড়ুয়া ঐশানী বর্তমানে জি বাংলার লিড হিরোইন। পড়াশোনা এবং অভিনয় কিভাবে সামলাচ্ছেন তিনি? সম্প্রতি নিজের কাহিনী তুলে ধরলেন ঐশানী। বললেন শুটিং সেরে সারা রাত পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন।
কিভাবে অভিনয় আসলেন ঐশানী দে (Oishani Dey)?
ঐশানী ভাবেননি তিনি অভিনেত্রী হবেন। গান গাইতেন, তারপর যোগদান করেন থিয়েটারে। সেখান থেকেই ধীরে ধীরে অভিনয়ে আসা। আর ক্রমে অভিনয়কে ভালোবেসে ফেলা। এরপর অনেকগুলি কাজ করেছেন ঐশানী। ‘পুবের ময়না’ ধারাবাহিকতার সাবলীল অভিনয় প্রশংসার দাবিদার।

অভিনেত্রী বলেন, চার বছর আগে সিরিয়ালে কাজ করেছেন। ‘সিংঘলগ্না’, ‘নটী বিনোদিনী’-তে ছিলেন তিনি। অভিনয় করেছেন সিনেমাতেও। ‘ট্যাংরা ব্লুজ’, ‘মুখোশ’, ‘হৃদপিণ্ড’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’- ছবিতে অভিনয় করেছেন ‘ময়না’। এছাড়া মুক্তি পেতে চলা ‘পদাতিক’ ছবিতেও কাজ করেছেন তিনি।
অভিনয় ও পড়াশোনা ব্যালেন্স করে চলা
জি বাংলার অভিনেত্রী ধানসিঁড়ি ওরফে ময়না দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বিডি মেমোরিয়াল স্কুলে (কামালগাছি) পড়াশোনা করেন তিনি। পরের বছর তাঁর বোর্ডের পরীক্ষা। অভিনয় ও পড়াশোনা দুটোই তাঁকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। ঐশানী বললেন, এটা একটু তো কঠিন অবশ্যই। তবে মজাও লাগছে তাঁর।

আরও পড়ুনঃ বাংলা ছেড়ে বলিউডে! মুম্বাইতে পাড়ি জমালেন সকলের প্রিয় জনপ্রিয় অভিনেতা, খুশির খবর শোনালেন অনুরাগীদের
কখন পড়াশোনা করেন ঐশানী?
অভিনেত্রী বললেন, শ্যুটিং থেকে বাড়ি ফিরে তিনি পড়তে বসেন। যদিও কিছুদিন আগে বিষয়টা বেশ চাপের হয়ে যাচ্ছিল। কারণ, রাতে শুটিং হচ্ছিল আর দিনে চলছিল তাঁর স্কুলের পরীক্ষা। তখন শুটিং সেরে বাড়ি ফিরে সারারাত ধরে পড়াশোনা করতেন তিনি। এছাড়া যখন সময় পান তখনই পড়েন। শুটিং ফ্লোরে বই নিয়ে যান। অভিনেত্রীর কথায়, “পড়াশোনাটা তো করতেই হবে”।






