বাংলা টেলিভিশন হোক বা বাংলা চলচ্চিত্র উভয় মাধ্যমেই অত্যন্ত সাবলীল এবং জনপ্রিয় একজন অভিনেতা হলেন ওম প্রকাশ সাহানি (Om Prakash Sahani)। টেলিভিশনের পর্দায় এই কিছুদিন আগেই তাকে প্রত্যেকদিন দেখতে পেতেন দর্শক মহল। কয়েক মাস হল শেষ হয়েছে তার শেষ কাজ Love বিয়ে আজকাল (Love Biye Ajkal)। এই ধারাবাহিকটি স্টার জলসা পর্দায় সম্প্রচারিত হতো। এখানে প্রধান নায়ক ওমকার ঘোষের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।
সম্প্রতি তার আগামী কাজের লুক সেটের দিন এক সংবাদ মাধ্যমের নেওয়া সাক্ষাৎকারে নিজের পূর্ববর্তী জীবন এবং পরবর্তী কাজ নিয়ে অকপটে অনেক কথাই দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন ওম প্রকাশ সাহানি। খুব তাড়াতাড়ি দর্শকদের জন্য অভিনেতা নিয়ে আসতে চলেছেন তার পরবর্তী প্রজেক্ট। কোন ধারাবাহিকে ফিরছেন তিনি? কোন চ্যানেলে দেখা যাবে তাকে? বিস্তারিত জানালেন অভিনেতা।
সিরিয়াল শেষ হতে এই বিরতিটা নিলেন কেন?
ওম প্রকাশ জানান, “এই দীর্ঘ ৮ থেকে ৯ মাস ধরে আমি যে এই ওমকার ঘোষের চরিত্রটায় অভিনয় করলাম, সেখান থেকে বেরিয়ে আসতে আমার কিছুদিন সময় লেগেছে। তারপর আমি আবার একটা নতুন চরিত্র হয়ে উঠতে সক্ষম হয়েছি। আমি খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো থেকে বেরোতে পারি না। এত হইহুল্লোড় হাসি-ঠাট্টা, কাজ এইসব কিছু থেকে বেরিয়ে আবার একটা নতুন কিছু শুরু করতে আমার মনে হয় একটু সময় নেওয়া উচিত।”
টেলিভিশন নাকি বড় পর্দা?
অভিনেতা বলেন, “আমার মনে হয় টেলিভিশন (Bengali television) শিল্পীদের বাঁচিয়ে রেখেছে। আর বড় পর্দা থেকে টেলিভিশন অনেকটা নিশ্চয়তার একটা জায়গা। এখানে অনেক মাস ধরে একটা কাজ হয়। আর ছবি তো আজকাল কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়। তাই আমার মনে হয় টেলিভিশন আর বড় পর্দা দুটোকেই সমানতালে বজায় রাখা উচিত। কারণ একটা না একটা সময় এসে সবাইকেই টেলিভিশনে কাজ করতে হয়।”
আরো পড়ুন: পর্দায় ফিরছেন শ্রুতি দাস, রাঙা বউকে এবার দেখা যাবে ডাইনি রূপে!
নতুন কোন কাজে ফিরছেন ওম ?
এর পরবর্তীতে তার যে প্রজেক্ট আসতে চলেছে সেটি কোন ধারাবাহিক নয়। সেটি একটি চলচ্চিত্র। শুরু হতে চলেছে তার নতুন সিনেমার কাজ। অভিনেতা জানান, এই সিনেমার নাম অদ্বিতীয়া। এখানে নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন ওম প্রকাশ সাহানি (Om Prakash Sahani)। এই চলচ্চিত্রে তার নাম হতে চলেছে অর্ক। তার চরিত্রতে অনেকগুলো বয়সের অনেকগুলো ধাপ রয়েছে আর যেটা বেশ চ্যালেঞ্জিং। সেই জন্য অনেক বেশি আগ্রহী হয়ে রয়েছেন তিনি।
View this post on Instagram





