বর্তমানে বেঙ্গল টপার জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal)। পর্দায় দিব্যানি আর অভিষেক বসুর (Abhishek Bose) জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। সঙ্গে রুদ্ররূপ সান্যাল, শালিনী মিত্র এবং ঈশিতার কান্ডকারখানা আরও জমিয়ে তুলেছে ধারাবাহিক। বারবার রোহিত ফুলকির মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য, রোহিত ফুলকির সম্পর্ক নষ্ট করার জন্য একের পর এক পরিকল্পনা করছে এই তিনজন।
তবে এবার রোহিত আর ফুলকিকে আলাদা করার মোক্ষম চাল দিয়েছে রুদ্র আর শালিনী। বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য যাওয়ার পরিকল্পনা করে রোহিত আর ফুলকি। কিন্তু সেখানেই রোহিতের সঙ্গে যাওয়ার জন্য জেদ ধরে শালিনী। বাধ্য হয়ে শালিনীকে নিয়ে যায় রোহিত। কিন্তু রোহিত-ফুলকির নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই জল ছেড়ে দেয় রুদ্র। নৌকা থেকে পড়ে যায় শালিনী, রোহিত এই ফুলকি। পরিস্থিতি বেগতিক দেখে রোহিতের হাত ছেড়ে দেয় ফুলকি।
ফুলকি আজকের পর্ব ১৬ জুলাই (Phulki Today Episode 16 July)
শালিনীকে অপেক্ষা করতে বলে ফুলকিকে বাঁচাতে চলে যায় রোহিত। কিন্তু ফিরে এসে দেখে শালিনী আর নেই। শালিনী মারা গেছে এই ভেবে ভেঙে পরে রোহিত। কিন্তু তখনই কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে আসে রুদ্র। এই বারবার রোহিতকে এটাই বোঝানোর চেষ্টা করতে থাকে যে রোহিত ফুলকিকে বাঁচাতে গিয়ে শালিনীকে বাঁচায়নি। এমনকি সে এও বলে বোঝানোর চেষ্টা করে রোহিত ইচ্ছা করেই শালিনীকে বাঁচায়নি।
রুদ্রর মুখে এই ধরনের কথা শুনে খুব ভেঙে পড়ে রোহিত। এদিকে রোহিতকে এইসব বুঝিয়ে অফিসে গিয়ে হাসাহাসি করতে থাকে রুদ্র আর ঈশিতা। এমনকি ঈশিতা এও বলে সে এখুনি সাংবাদিকদের ফোন করে এই খবরটা দেবে। রুদ্র ঈশিতাকে বলে, রোহিতকে এইভাবে মানসিকভাবে বিধ্বস্ত করতে হবে যাতে রোহিত নিজে থেকেই আত্মহ’ত্যা করে মারা যায়।
আরও পড়ুন: বৃদ্ধা দর্শককেই বিনোদনের বস্তু বানিয়ে ফেললো সারেগামাপা! এই কান্ডে ক্ষু’ব্ধ দর্শক মহল!
একি কান্ড করল রোহিত?
তারপর হয় পট পরিবর্তন। দেখা যায় রোহিতের এরকম পরিস্থিতি দেখে শালিনীকে খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ফুলকি। কিন্তু মাঝ রাস্তায় ফুলকিকে আটকে দেয় সকলে। এদিকে রোহিতকে যেই ফুলকির কথা জানাতেই তড়িঘড়ি বেরিয়ে আসে রোহিত। কিন্তু তারপরই চলে আসে সাংবাদিকরা। অপমান করতে শুরু করে রোহিতকে। কিন্তু এবার সাংবাদিকদের আটকে দেয় ফুলকি। ফুলকির কথা শুনে রায়চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায় সাংবাদিকরা। রাত হতেই ফুলকিকে ঘুমোতে দেখে বাথ টাবে শুয়ে পড়ে রোহিত। ফুলকি কী ঠিক সময় রোহিতকে বাঁচাতে পারবে? জানতে হলে মিস করবেন না ফুলকি।





