যখন অপরাধীরা দোষ করেও পার পেয়ে যায় তখন সেটা দর্শকদের বেশ নিরাশ করে। স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়াকে (Anurager chowa) নিয়ে দর্শকদের থেকে বহুবার এই অভিযোগ শুনতে পাওয়া গেছে। তবে আর পার পাবেনা কেউ। যে দোষ করেছে, শাস্তি সে পাবেই।
বর্তমান গল্প অনুযায়ী, মিশকা অনেক বড় বড় সব ক্রাইম করেছে। তবে এইবার সে একজন মায়ের থেকে তার সন্তানকে চিরকালের মতন ছিনিয়ে নিতে চেয়েছে। তাই এবার আর তার নিস্তার নেই। দীপা ঠিক মিশকাকে কোর্টে তুলেছে। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে লড়াইয়ে বেশ বেগ পেতে হচ্ছে দীপাকে।
আরো পড়ুন: শতদ্রু ও পরাগের বিয়ের পর বদলে যাবে শিমুলের জীবন! শিমুলের নতুন নায়ক আনছে ‘কার কাছে কই মনের কথা!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মিশকার উকিল কায়দা করে অর্জুনকে পুরোপুরিভাবে নিজের কথার জালে জড়িয়ে ফেলে। কিন্তু সূর্য উল্টে সেই উকিলকেই চাপে ফেলে দেয়। সূর্য বলে, সে নিজে একজন ডাক্তার আর এই ডাক্তার হিসেবে সে এটুকু বলতে পারে, অর্জুন না থাকলে রুপাকে বাঁচানো সম্ভব হতো না। আর অর্জুনের বিরুদ্ধে যে কাদা ছিটানোর চেষ্টা করা হলো তার জন্য ডাক্তার অ্যাসোসিয়েশন থেকে মানহানির মামলা করা হবে।
অর্জুনের নামে এত সুখ খাতে শুনে অবাক মিশকা। বহুদিন পর নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে প্রবীর। দীপাও সূর্যকে ধন্যবাদ জানায়। এরপর দীপার হঠাৎ করে মাথায় আসে, বাঁ দিকটা প্যারালাইজড হলেও রুপার ডান দিকটা ঠিক আছে। তাই তড়িঘড়ি হসপিটালে ছোটে।
এদিকে সেনগুপ্ত বাড়ির পরিচারিকা মিশকার বলা কথাগুলো যে শুনে নিয়েছিল এটা জানিয়ে দেয় তিস্তাকে। তারাও সাক্ষী দিতে কোর্টে আসার প্রস্তুতি নেয়। আর এদিকে দীপা বন্ডে সই করে রুপাকে কোর্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে। তার দৃঢ় বিশ্বাস রুপা তার মায়ের লড়াইয়ে তার মাকে সাহায্য করবে।





