জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। পাকা কথা বলতে এসে বিপাকে পড়লো প্রতীক্ষা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, বহুদিন ধরেই ধারাবাহিকের নায়িকা শিমুলের দেওর পলাশের সাথে তার বাগদত্তা প্রতীক্ষার বিয়ের কথা চলছিল। এইবার পাকা কথা বলতে শিমুলের শ্বশুরবাড়িতে এলেন প্রতীক্ষা তার বাবা এবং মা। আর সেখানেই শিমুলকে খোঁচাতে গিয়ে ফ্যাসাদে পড়লো প্রতীক্ষা।
ধারাবাহিকের এই দিনের পর্বে দেখা যায়, প্রতীক্ষার মা তার মেয়ের হবু শ্বশুর বাড়িতে একটা ছোট্ট মিষ্টির বাক্স নিয়ে আসছে। যেটা দেখে মধুবালা মনে মনে ভাবে এই মহিলা তো তাদের থেকেও অনেক বেশি কিপটে। এরপর কথাবার্তা শুরু হতেই প্রতীক্ষার মা বারবার শিমুলের দোষ ধরতে থাকে। শুধু তাই নয় শিমুলের সাথে তার স্বামীর সম্পর্ক এবং তাদের বাড়ির হাবলি মেয়ে পুতুলের মুখে মুখে কথা বলা সবকিছুতেই খুঁত ধরে প্রতীক্ষার মা শ্যামলী দেবী।
কিন্তু শিমুল চুপ থাকার পাত্রী নয়। সেও সব কথার উপযুক্ত উত্তর দেয়। শ্যামলী দেবী যখন বারবার বলতে থাকেন যে এই পরিবারে তার মেয়ের বিয়ে দিতে তার মোটেই ইচ্ছে ছিল না তখন শিমুল তার মেয়ের কাণ্ডকারখানার একটি ছোট্ট আভাস দেয় তাকে। আর সেটা শুনেই ঘাম ছুটে যায় প্রতীক্ষার।
আরও পড়ুনঃ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে ফেরানো হল হিট জুটিকে! আগেই এই জুটি মন জয় করেছে সকলের
শিমুল প্রতীক্ষার মাকে বলে, তার মেয়ে যে অপরাধ করেছে সেই অপরাধের কথা যদি শিমুল আজ থানায় গিয়ে বলতো তাহলে প্রতীক্ষার চাকরি থাকতো না তখন তার জায়গা হতো লকাপে। জল হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে পরাগ আর প্রতীক্ষা। তবে মধুবালা শ্যামলী দেবীকে স্পষ্ট জানিয়ে দেয়, প্রতীক্ষা চাকরি করুক বা না করুক ঘরের সমস্ত কাজকর্ম তাকে বড় বৌমার সাথে ভাগ করে নিতে হবে। এই শুনে মনে মনে বেশ রেগে যায় প্রতীক্ষা।
View this post on Instagram





