মন ফাগুন পরবর্তী চলতি বছরের অগস্ট মাস থেকে শুরু হয়েছে জলসার পর্দায় রোম্যান্সে ভরপুর ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। যিশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থার এই নতুন ধারাবাহিকে নায়ক হিসেবে ফেরেন বাংলা ছবির অত্যন্ত পরিচিত মুখ ওম সাহানি। তবে দীর্ঘ ১৩ বছর পার করে আবার তিনিই ফিরেছেন টেলিভিশনে দুনিয়ায়। আর তার সঙ্গে জুটি বাঁধেন নবাগতা এক অভিনেত্রী। নবাগতা এই অভিনেত্রী মৌমিতা সরকার কিন্তু মডেলিং দুনিয়ার বেশ পরিচিত মুখ।
এই ধারাবাহিকে তার চরিত্রের নাম হয়েছিল শ্রাবণ। টিআরপি তালিকায় বিরাট কিছু করতে না পারলেও ওমকার-শ্রাবণের কনট্রাক্ট ম্যারেজের গল্প কিন্তু মন জয় করেছিল বাঙালির। আর শুরুতে পছন্দ না হলেও ধীরে ধীরে কিন্তু দর্শকদের মৌমিতাকে দেখতে ভালো লাগছিল। শুরু থেকেই মৌমিতার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দর্শকরা। কিন্তু একটি মুখ দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল।
শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক ছেড়েছেন শ্রাবণ। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অভিনেত্রীর মা জানিয়েছিলেন, ‘আমার মেয়ে অনেক দিন ধরেই খুব অসুস্থ। প্রায়ই বলে মাথা ব্যথা। অনেকবার ফ্লোরে অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু, একদিন খুব বাড়াবাড়ি হয়েছিল।’

অভিনেত্রীর মা জানিয়েছিলেন, ‘ওখান থেকেই হাসপাতালে নিয়ে গিয়েছিল। কাজের প্রচণ্ড চাপের জন্যই ও অসুস্থ হয়ে পড়েছে। আর তাই ওকে একটু বিশ্রামে থাকতে বলেছি।’ শ্রাবণের চরিত্রে আসছেন জলসার ভরসার নায়িকা তৃণা সাহা। তার শেষ অভিনীত ধারাবাহিক বালিঝড়।
আরও পড়ুনঃ খেলনা বাড়ির গুগলি কনের সাজে! ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে ফেরার জল্পনা সত্যি হল!
শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি লুক টেস্ট হয়ে গেছে। তবে কী জানেন তৃণা আর ওম ইতিমধ্যেই হিট জুটি! কীভাবে? জি ফাইভে লকডাউন ডায়েরিস বলে একটি ওয়েব সিরিজে নায়ক-নায়িকা হিসেবে ইতিমধ্যেই কাজ করেছেন তারা। আর তাই ওমের বিপরীতে নায়িকা হিসেবে বেছে নেওয়া হয়েছে তৃণাকে।





