ফুরিয়েছে মনের কথা। শেষ হয়ে গিয়েছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শুটিং। মন ভাল নেই দর্শকদের। তাঁদের প্ৰিয় শিমুলকে আর বড়পর্দায় দেখা যাবে না। যদিও সম্প্রচারের শেষদিনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও।
স্টুডিয়ো পাড়া সূত্রে খবর, ধামাকা দিয়ে শেষ হতে চলেছে কার কাছে কই মনের কথা। ফের শিমুলের জীবনে আসবে ঝড়? নাকি সুখের মুখ দেখবে? পলাশ কী ফের বিয়ে করবে? তাহলে কী হবে প্রতীক্ষার পরিণতি? এসব নিয়েই তোলপাড় করা পর্ব আসতে চলেছে।
শোনা যাচ্ছে, জেল থেকে ছাড়া পাবে পলাশ। বদলে এবার নিজের দোষে জেলে যাবে প্রতীক্ষা। সবাই নিজের মতো করে সংসার শুরু করবে। আর তারপরই মা হবে শিমুল। শিমুলের গর্ভবতী হওয়ার ট্র্যাক আসতে চলছে ধারাবাহিকের গল্পে।
এই মুহূর্তে ধারাবাহিকের পর্বে থাকছে টান টান উত্তেজনা। শিমুলের শ্বশুরবাড়িতে বসেছে বিয়ের আসর। পরাগের কাকাতো বোন তুতুলের বিয়ে নিয়ে সরগরম গোটা বাড়ি। কিন্তু প্রতীক্ষা চায় তুতুলের বিয়ে ভেস্তে দিতে।
আরও পড়ুন: আর হল না লাল-নীল সংসার! তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক ভাঙল সুস্মিতা-অনির্বাণের!
ধারাবাহিকের আসন্ন পর্বে থাকছে চমক!
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, তুতুলের বিয়ে ভেস্তে দিতে বদ্ধপরিকর প্রতীক্ষা। তাই বিয়ের দিনে গায়ে হলুদের সময় বেফাঁস মন্তব্য করে বসেছে সে। বাড়িতে নাকি মাছের বাজার বসেছে। সে থাকতে বাড়িতে নাকি এসব হতে দেবে না। এবার দেখার প্রতীক্ষার কুটনিগিরিতে কী ভেস্তে যাবে তুতুলের বিয়ে?





