টেলিপাড়াতে প্রেম, বিয়ে, ব্রেকআপের কাহিনী নতুন নয়। মাঝে মধ্যেই কানে আসে তারকাদের সম্পর্কের কাহিনী। পুরোনো প্রেমকে ভুলে নতুন সম্পর্কে আসেন তারকারা। কখনও আবার সম্পর্ক ভেঙে যায় রাতারাতি। তবে ইদানিং তারকাদের সম্পর্ক ভাঙার খবর কানে আসছে মাঝে মধ্যেই। দীর্ঘদিনের সম্পর্কেও ইতি টানছেন টলিপাড়ার জনপ্রিয় তারকারা।
সম্প্রতি টলিপাড়ায় শোনা যাচ্ছে একের পর এক বিচ্ছেদের খবর। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা, ঋষি কৌশিক এবং দেবযানী চক্রবর্তী, ইপ্সিতা মুখার্জী এবং অর্ণব ব্যানার্জী সহ একাধিক টলি অভিনেতাদের সম্পর্কের ভাঙনের গুঞ্জনে হতাশা নেমে এসেছে টলিপাড়ায়। এবার তারই মাঝে ফের জনপ্রিয় তারকা জুটির সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে বাংলা বিনোদন জগতে। জানা যাচ্ছে সম্পর্কে ইতি টেনেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত এবং জেসমিন রায়।
বাংলার বিনোদন জগতের জনপ্রিয় মুখ দুজনেই। কাজ করছেন একাধিক ধারাবাহিকে এবং ওয়েব সিরিজে। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল দুজনের। তবে শোনা যায় সান বাংলার ধারাবাহিক দ্বিতীয় বসন্ততে একসঙ্গে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়িয়েছিলেন রাজদীপ-জেসমিন। একসঙ্গে একাধিক কাপেল ছবিও শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। আর সেই ছবিগুলোর ক্যাপশনেরই ফুটে উঠত ভালোবাসা। আর সেখান থেকেই বারে জল্পনা।
রাজদীপের সঙ্গে সম্পর্ক নিয়ে কি বলেছেন জেসমিন রায়
যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে কখনই সোজাসুজি মুখ খোলেননি রাজদীপ এবং জেসমিন। বারবার দিয়েছেন হেঁয়ালি জবাব। অভিনেত্রী জানিয়েছিলেন “এটা প্রেম কি বন্ধুত্ব এখনও বলার সময় হয়নি। সবকিছু সঠিক সময় সামনে আসবে।” অভিনেত্রী সঙ্গে এও জানান তারা অনেক আগেই থেকেই একে অপরের খুব ভালো বন্ধু। আর যে কোন সম্পর্কেরই সূচনা হয় বন্ধুত্ব থেকে।
সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করলেন রাজদীপ-জেসমিন
আরও পড়ুন: দীপার নাটকে শামিল গোটা পাড়া! তার বানানো গল্পে গলে জল সূর্য!
এদিকে প্রেম প্রকাশ্যে আনার আগেই শোনা যাচ্ছে প্রেম ভাঙার খবর। কারণ বর্তমানে ইনস্টাগ্রাম তারা কেউ কাউকে অনুসরণ করেছেন না। সামাজিক মাধ্যমের পাতা থেকে মুছে দিয়েছেন তাদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোর ছবি। তবে কি সত্যিই ভেঙে গেছে রাজদীপ আর জেসমিনের সম্পর্ক? এমনটাই শোনা যাচ্ছে টলিপাড়ায়। অন্যদিকে এও খবর অভিনেত্রী তন্বী লাহা রায়ের সঙ্গে গাঢ় হয়েছে রাজদীপের বন্ধুত্ব। তাহলে কি সেই কারণেই ভাঙল এই সম্পর্ক? আপনাদের কি ধারণা?





