স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানীর’ (Tomader Rani) প্রিয় জুটি ‘দূর্জানী’। অর্থাৎ ধারাবাহিকের নায়ক দূর্জয় ও নায়িকা রানী। পর্দায় তাদের রসায়ন বেজায় উপভোগ করেন দর্শক। সদ্য রানীর কোল আলো করে এসেছে ছোট্ট সন্তান। গল্পে এসেছে নতুন মোড়। সন্তানকে নিয়ে এবার হাসিখুশি আড্ডায় এলেন দর্শকপ্রিয় ‘দূর্জানী’ জুটি।
স্টার জলসা তোমাদের রানী ধারাবাহিকের এই জুটি দর্শক মনে প্রথম থেকেই জায়গা করে নিয়েছিল। এখন তাদের মাঝে এসেছেন নতুন সদস্য। সন্তানের আগমনে ঘর আলো হয়ে উঠেছে ‘দূর্জানী’-র। তবে নায়িকা রানীর জীবন ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। মেডিকেল কলেজের ক্লাস করতে ছুটতে হচ্ছে তাঁকে। একদিকে ঘরে সন্তান অন্যদিকে স্বপ্ন, দক্ষ হাতে দুই পক্ষ সামলে লড়ে চলেছে রানী।
সম্প্রতি সকলের প্রিয় ‘দূর্জানী’ জুটিকে দেখা গেল বৈশাখের ‘জল থই থই ভালোবাসার’ সেটে। হাসি মুখে ধরা দিলেন অভিনেত্রী অভিকা ও অভিনেতা অর্কপ্রভ। হাসতে হাসতেই বললেন সন্তানকে রেখে এসেছেন বাড়িতে। বৈশাখী উদযাপনে কাপল ডান্স করেছেন তারা। যদিও কাপল ডান্স ভালোভাবে পারেন না বলে আক্ষেপ অভীকার। মজা করে বললেন, প্রত্যেকবারই কাপল ডান্স ঘেঁটে দি!
সন্তানকে সামলে কিভাবে চলছে রানীর স্বপ্ন পূরণ? অভিকা হাসিমুখে বলেন, দূর্জয় খুব সাপোর্টিভ। মা যখন কলেজে ছুটছেন, বাবা তখন একাই সামলান সন্তানকে। রানীর স্বপ্ন পূরণে উৎসাহ দিচ্ছে দূর্জয়। বলাই বাহুল্য রানীর অবর্তমানে একটু একটু মিস ও করছেন তাঁকে! অর্কপ্রভু হেসে বলেন তা তো ঠিকই!
আরো পড়ুন: এই সপ্তাহে ফের বাজিমাত করলো নিম ফুলের মধু! দ্বিতীয় স্থানে নেমে এলো ফুলকি, জ্যাস স্যানালের সময় শেষ!
কথা প্রসঙ্গে উঠে গেছে নববর্ষের নস্টালজিয়া। অভিকা ও অর্কপ্রভ দুজনেই বলেন, আগে নববর্ষ মানেই মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার আনতে যাওয়া, ফ্রিতে কোল্ড ড্রিংস খাওয়া বেশ মিস করেন তাঁরা। এখন জীবন অনেকটা এগিয়ে গেছে, শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাদের। তবে নববর্ষ নস্টালজিয়া রয়ে গিয়েছে মনে। এখন রানীর সামনে অনেক পরীক্ষা। সদ্যোজাতকে কোলে নিয়েই স্বপ্ন সফল করবে ‘তোমাদের রানী’।





