প্রেমিকার থেকে টাকা ধার! চরণ প্রতা’রণা! আসল সত্যিটা এবার নিজের মুখেই জানালেন অভিনেতা!

বিতর্ক যেন আর পিছু ছাড়ছে না অভিনেতা রণজয় বিষ্ণুর (Ronojoy Bishnu)। কিছুদিন আগেই প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার (Sohini Sarkar) গাঁটছড়া বেঁধেছেন শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সঙ্গে। আর তাঁদের বিয়ের পর থেকেই বারংবার চর্চায় উঠে এসেছেন সোহিনীর প্রাক্তন রণজয় বিষ্ণুর কথা। তার অতীতের সম্পর্কের কথা। তাঁরই এক প্রাক্তন তাঁর নামে একাধিক অভিযোগ করেছেন। চলেছে বিস্তর কাটাছেঁড়া।

কি অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সায়ন্তনী

কিছুদিন আগেই রণজয় বিষ্ণুর প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী গুহ ঠাকুরতা রণজয়কে উদ্দেশ্য করতে একটি বিস্ফোরক পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। নাম না করেই অভিনেত্রী লিখেছিলেন “প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর সেটা কে নিয়ে পাবলিসিটি করতে খুব কম গুণী মানুষই পারেন… এরা হল তারা যারা মৃত শবের পাশে শুয়েও ইন্টারভিউ দিতে পারেন, কারণ পাবলিক সিমপ্যাথি বাড়লে এদের ফলোয়ার্সও বাড়বে। তার সঙ্গে সুবিধা হবে নেক্সট গার্লফ্রেন্ড থুড়ি নতুন এটিএম কার্ড জোগাড় করতে। আসলে সোনার ডিম পাড়া মুরগি চলে গেলে খারাপ তো সকলেরই লাগে। আমার মনে হয় নতুন এটিএম কার্ড থেকে বোধহয় এখনও টাকা তোলা যায়নি। যাক মেয়েরা সতর্কও থাকুন এই সব কালজয়ী অভিনেতাদের থেকে, যারা পর্দাতে এবং বাস্তব জীবনে একসঙ্গে তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছে। হায় রে নির্বোধ দর্শক!”।

কী বলেছেন অভিনেতা রণজয় বিষ্ণু?

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা। কড়া ভাষায় জবাব দিলেন সবাইকে। অভিনেতা লিখেছেন “বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য। যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত।”

Ranojoy Bishnu shares cryptic post amid Sohini Sarkar and Shovan Ganguly's marriage speculations - Times of India

অভিনেতা আরও লিখেছেন “যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাবলিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ন সমবেদনা রইল। তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাব্লিক ফোরামে ছোটো করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হত। কারণ আত্মলোভী, অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারনা করে শুধু আমাকে ছোটো করছে না, অপমানিত করছে আমার পরিবারকে।”

আরো পড়ুন: দত্ত বাড়িতে জেঠুকে দিয়ে চমৎকার কাণ্ড ঘটালো পর্ণা! জমে ক্ষীর আজকের পর্ব!

অভিনেতার জানিয়েছেন “আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়, কারন আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমি’নাল অফেন্স, এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত। তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনী পথেই দেবো। এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুন্ন করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।”

 

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)