দ্বিতীয় পর্বে জমে উঠল স্টার জলসা পর্দায় সম্প্রচারিত তেঁতুলপাতা (Tetulpata)। গতকাল অর্থাৎ ১২ আগস্ট টেলিভিশনের পর্দায় নিজের যাত্রা শুরু করেছে এই ধারাবাহিক। শুরুতেই দর্শকদের মনের জায়গা করে নিতে সক্ষম হয়েছে এই মেগা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় অভিনেত্রী ঋতব্রতা দে। নায়কের নাম ঋষি এবং নায়িকার নাম ঝিল্লি।
ধারাবাহিকের আগের দিনের পর্বে দেখা যায়, বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং কন্যার অত্যাচারে একেবারেই ভালো নেই ঝিল্লি। সে নিজের মতন করে একটা স্বপ্নের জগৎ তৈরি করে ফেলেছে। কিন্তু সেই স্বপ্ন থেকে তাকে বের করে এনে তার মা-বাবা তার সাথে এমন একজনের বিয়ে দেওয়ার চেষ্টা করছে যার ইতিমধ্যেই একজন বউ রয়েছে। ঝিল্লি সানি নামক একজনকে ভালোবাসে আর এই ছেলেটি তার সাথে একই সঙ্গে পড়ে। তার সাথেই পালিয়ে যাওয়ার কথা ছিল ঝিল্লির। কোন কারণবশত সেই ছেলেটি না আসতে পারায় তার কাছে রওনা দিয়েছে নায়িকা।
তেঁতুলপাতা আজকের পর্ব ১৩ আগষ্ট (Tetulpata Today Episode 13 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, তাড়াতাড়ি করে ব্যাক পত্র গুছিয়ে কিছু খাবার ব্যাগে ভরে নিয়ে ট্রেন ধরার জন্য ছুটতে থাকে ঝিল্লি। ট্রেনটা প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল সময় নায়ক ঋষি হাত বাড়িয়ে দিয়ে একেবারে হিন্দি সিনেমার মতন নায়িকা ট্রেনের মধ্যে তুলে নেয়। আর তারপর থেকে শুরু হয় নায়িকার বকবক। যার ফলে রীতিমতো বিরক্ত হয়ে ওঠে ঋষি।
ঝিল্লির কাণ্ড দেখে রেগে বোম ঋষি
ট্রেন থেকে নামতেই টিকিট না কাটায় ঝিল্লিকে টিটিতে ধরে। নায়িকাও অমনি ছুটতে শুরু করে, আর ছুটতে ছুটতে গিয়ে পড়ে ঋষির ঘাড়ে। তাদের মধ্যে কথোপকথন শুনে বাকিদের মনে হয় এই মেয়েটি হয়তো ঋষির বউ। তাই আর তার থেকে টাকা না নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। ঝিল্লির কথাবার্তা শুনে ঋষি বুঝা যায় এই মেয়েটা পুরোটাই পাগল। এরপর সে নিজের বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে দেখে তার বোনের তিন ছেলে মেয়ে উধাও।
অন্যদিকে দেখা যায়, লাট্টু নগরের বাস সকালের আগে নেই তাই এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে নায়িকা। ঝিল্লির অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। কিন্তু তাকে কেউ কিছু খাবার দিতে চায় না কারণ তার কাছে পয়সা নেই। হঠাৎ করেই ঝিল্লি খেয়াল করে টেবিলের নিচ দিয়ে কেউ লুকিয়ে লুকিয়ে জিলিপি নিচ্ছে। যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় সে। অন্যদিকে ঋষি তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে তার বোনের তিন বাচ্চাকে খোঁজার জন্য। তবে কি এবার এই বাচ্চাগুলোর হাত ধরেই তেঁতুলপাতায় প্রবেশ করবে ঝিল্লি?





