“লোভ লালসা, টাকার জন্য..” ভাঙছে ১২ বছরের সম্পর্ক? স্ত্রীর প্রতারণার শিকার ঋষি কৌশিক!

বাংলা বিনোদন জগতের আদর্শ দম্পতি হিসাবেই পরিচিত ছিলেন অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং দেবযানী চক্রবর্তী। ২০১২ সালে লক্ষ লক্ষ নারীর মন ভেঙে টেলিভিশনের এই হার্টথ্রব অভিনেতা সংসার পেয়েছিলেন মনের মানুষের সঙ্গে। ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন ঋষি-দেবযানী। সোশ্যাল মিডিয়া হোক বা টেলিভিশনের কোনও অনুষ্ঠান, দুজনকে সবসময় হাসিখুশি দেখতেই অভ্যস্ত ভক্তরা।

তবে গত ২ বছরে বদলে গেছে ছবিটা। সামাজিক মাধ্যমের পাতায় নাম না করেই ইঙ্গিতে স্ত্রীর বিরুদ্ধে একগুচ্ছ নালিশ ঠুকে দিয়েছেন অভিনেতা। মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। দেবযানীর বেপরোয়া জীবনযাপন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। একইসঙ্গে জানিয়েছেন, স্ত্রীর অত্যাচারে কেমনভাবে ছেলেটি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল।

নাম না করেই স্ত্রীর উদ্দেশ্যে কি বলেছেন অভিনেতা ঋষি কৌশিক?

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন ঋষি কৌশিক। তারপরই তোলপার সমাজ মাধ্যম। ভিডিওটিতে অভিনেতা বলেছিলেন “১২ বছর আগে একটি ছেলে ও মেয়ের বিয়ে হয়। যদিও মেয়েটি ও ছেলেটির জীবনযাত্রা একেবারেই আলাদা। তা বুঝতে পেরেই নাকি মেয়েটিকে বিয়ে করতে চাননি সেই ছেলে। কিন্তু নিজেকে বদলে ফেলার আশ্বাস দেন মেয়েটি। এই মর্মেই মেয়েটিকে বিয়ে করতে রাজি হন সেই ছেলে। তবে বিয়ের পর থেকে নিজেকে বিন্দুমাত্র বদলাননি তিনি, বরং তা ক্রমশ বেড়েছে।” অভিনেতার মতে, মেয়েটি বড় তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরতা। তিনি তাঁর স্বামীকে নাকি কথায় কথায় চাকরির খোঁটা দেন। স্বামীর উপর সর্ব ক্ষণ খবরদারি করেন, কিন্তু খোঁজখবর নেন না।

আরো পড়ুন: ঋতুপর্ণার ছবিতে বেশি পারিশ্রমিক নিতেন প্রসেনজিৎ! কারণ জানলে চমকে যাবে না আপনিও!

অভিনেতার আরও বলেছেন “ধূমপান, মদ্যপান, রাত্রে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি, একেই কি বলে আধুনিকা নারী।” দীর্ঘ ১২ বছর ছেলেটি সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিদে সবটা সহ্য করে এসেছে কিন্তু আর পারছে না। তার স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায়। একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী হয়ে গিয়েছে। এই অবস্থায় ছেলেটির কী করা উচিত বলে জানতে চেয়েছেন অভিনেতা। এই পরিস্থিতিতে ওই ছেলেটির কী করণীয়? জানতে চেয়েছেন ঋষি।

Rishi Kaushik: বিয়ের ১২ বছর পর ডিভোর্স! কেন বিচ্ছেদের পথে ঋষি-দেবযানী? 'আসল কারণ' ফাঁস করলেন অভিনেতা!

 

শনিবার সামাজিক মাধ্যমের পাতায় কী লিখেছেন ঋষি কৌশিক?

শনিবার ফের সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেতা। নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে যোগ করেছেন মাইকেল জ্যাকসনের একটি গান। গানের লাইনে উঠে এসেছে এক নারীর প্রতারণার গল্প। তাহলে কি স্ত্রীর উদ্দেশ্যেই এই মন্তব্য করেছেন অভিনেতা? অভিনেতার লেখা লাইনগুলো তর্জমা করতে দাঁড়ায় “মিথ্যে বলো, অনুসন্ধান করো, মেরে ফেলো, মরে যাও। শয়তানের লোভ, লালসার খেলায় তাহলে এটাই কি বিশ্বাস? তার কিচ্ছু যায় আসে না। তার শুধু দরকার আমার টাকা, সে আমার জন্য এতটুকু ভাবে না, না ভাবে আমার সম্মানের কথা”। পোস্টটি পড়ে অভিনেতার প্রতি সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা।